চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:51 অপরাহ্ন 05, মে 2025
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) ভোরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল নয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

জাফর আলম ওরফে মাইক জাফর ( ৭০ ) একই এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫ টার দিকে জাফর আলম স্থানীয় মসজিদে নামাজ আদায়ের উদ্দেশে বাড়ী থেকে বের হন। পথিমধ্যে স্থানীয় নয়াপাড়া ফুটবল খেলার মাঠ এলাকায় জঙ্গলের মধ্যে থাকা দলছুট একটি বন্যহাতি আকস্মিক তার ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে হাতিটি ঘটনাস্থল থেকে সরে গেলে স্থানীয়রা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে বলে জানান ওসি। শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর পুলিশ, বনবিভাগসহ প্রশাসনের সংশ্লিষ্ট পর্যায়ে অবহিত করা হয়েছে।

Tags: কক্সবাজারবন্যহাতি
Previous Post

ডালাসে ‘বরবাদ’ দেখে যা বললো মিশার দুই ছেলে

Next Post

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে, খেলোয়াড়রা হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

অভিনেতা শাহরুখ খান স্টাইলিশ পোশাকে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় একমাত্র বলিউড তারকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT