চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৃত্যকলায় একুশে পদক বাতিলসহ নৃত্যশিল্পীদের যতো দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

২০২৬ সালে নৃত্যকলা শাখায় একুশে পদক পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দেশের শতাধিক নৃত্যশিল্পী। ঘোষিত পদককে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে তা বাতিল করে যোগ্য শিল্পীকে পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রজন্মের নৃত্যশিল্পীরা এ দাবি জানান। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ফারহানা চৌধুরী বেবি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালে নৃত্যকলা বিষয়ে একুশে পদক প্রদানের সিদ্ধান্তকে তারা স্বাগত জানান এবং এটি নৃত্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখেন। তবে ঘোষিত পদক নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি।

ফারহানা চৌধুরী বেবি বলেন, একুশে পদক বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মুক্তচিন্তার চেতনার প্রতীক। দীর্ঘ সাধনা, সুদীর্ঘ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়। বিশেষ করে নৃত্যকলার মতো সাধনাভিত্তিক শিল্পক্ষেত্রে পদক প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও ন্যায্যতা প্রত্যাশিত।

তিনি দাবি করেন, ঘোষিত শিল্পীর অভিজ্ঞতার পরিসর এবং বাংলাদেশে নৃত্যচর্চা ও নৃত্যশিক্ষায় দীর্ঘমেয়াদি অবদান নিয়ে নৃত্যাঙ্গনের একটি বড় অংশের মধ্যে প্রশ্ন রয়েছে। সাংস্কৃতিক উপদেষ্টার ভেরিফায়েড পেইজে যে অবদানের কথা উল্লেখ করা হয়েছে, তা মূলত সমাজসেবামূলক- যা নৃত্যশিল্পে উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বক্তারা বলেন, দেশের বহু সিনিয়র নৃত্যশিল্পী কয়েক দশক ধরে নৃত্যচর্চা, নৃত্যশিক্ষা, গবেষণা, মঞ্চায়ন এবং জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আসছেন। তাদের আজীবন অবদান উপেক্ষিত হওয়া নৃত্যাঙ্গনের জন্য বেদনাদায়ক ও হতাশাজনক।

সংবাদ সম্মেলনে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, শারমিন হোসাইন, মাহফুজুর রহমান, সেলিনা হক, নীলুফার ওয়াহিদ পাপড়ি, তামান্না রহমান, বেনজীর সালাম, আনিসুল ইসলাম হিরু, মেহবুবা মাহনুর চাঁদনীসহ অনেকে বক্তব্য দেন।

নৃত্যশিল্পীরা অভিযোগ করেন, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল এবং স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্য শিল্পীদের বঞ্চিত করা হয়েছে। তারা দ্রুত যাচাই-বাছাই করে নতুন করে যোগ্য শিল্পীর নাম ঘোষণার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে শিল্পীরা তিন দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো— ২০২৬ সালে নৃত্যকলায় ঘোষিত একুশে পদকের প্রক্রিয়া পুনর্বিবেচনা, নৃত্যাঙ্গনের অভিজ্ঞ ও স্বীকৃত প্রবীণ ব্যক্তিত্বদের মতামত গ্রহণ এবং একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করা।

নৃত্যশিল্পীদের ভাষ্য, একুশে পদক কখনোই সাম্প্রতিক পরিচিতি বা সীমিত সময়ের আলোচনার ভিত্তিতে নয়; বরং দীর্ঘ সাধনা, জাতীয় সংস্কৃতিতে সুদৃঢ় অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ঐতিহ্য তুলে ধরার স্বীকৃতি হিসেবেই প্রদান করা উচিত।

Tags: অর্থী আহমেদনৃত্যনৃত্যকলাশিল্পকলাসংবাদ সম্মেলন
Previous Post

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

Next Post

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT