একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দুটি চলচ্চিত্রে কাজ করেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।







