চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগের দিন হৃদয় ছুঁবে ‘এক ভাগ কোরবানি’!

ঈদের আগের দিন মানেই চ্যানেল আইয়ে নির্মাতা রেজানুর রহমানের নতুন নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 26, মে 2026
in বিনোদন
A A
বাবা ও মেয়ের হাস্যোজ্জ্বল মুহূর্ত, বাইকে চেপে আনন্দের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদের আগের দিন মানেই চ্যানেল আইয়ে নির্মাতা রেজানুর রহমানের নতুন নাটক! এবারও হচ্ছে না ব্যতিক্রম। প্রতি বছরের মতো এবারও ঈদের আগের দিনের জন্য চ্যানেল আইয়ে প্রচার হবে, এবার তার নতুন নাটক ‘এক ভাগ কোরবানি’।

মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, স্বপ্ন, প্রতিশ্রুতি ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ নাটক। নাটকের গল্পে দেখা যাবে বিএ পাস করেও চাকরি না পাওয়া মোশারফ হোসেন জীবিকার তাগিদে ঢাকার রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালান। গ্রামের বাড়িতে স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে তার সংসার। প্রতিবেশীদের কোরবানি দিতে দেখে মেয়েটিও বাবার কাছে আবদার করে এবার তাদের পরিবারও যেন কোরবানি দেয়। আর মেয়ের সেই ইচ্ছা পূরণের আশ্বাস দেন মোশারফ।

বাবার কথায় বিশ্বাসী ছোট্ট মেয়েটি কোরবানিকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে। এমনকি আশপাশের অসহায় মানুষদের তালিকাও তৈরি করে, যেন কোরবানির মাংস তাদের মাঝে বিতরণ করতে পারে। কিন্তু বাস্তবতা বড় কঠিন। কোরবানির ভাগের টাকা জোগাড় করতে গিয়ে দিশাহারা হয়ে পড়েন মোশারফ। নানা অনিশ্চয়তার মধ্যেও শেষ পর্যন্ত টাকার ব্যবস্থা হয়। বন্ধুকে ধার দেওয়া টাকা ফেরত পেয়ে স্ত্রী ও সন্তানকে সুখবরও দেন তিনি। তবে সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে সব টাকা হারান মোশারফ। এগিয়ে যায় গল্প।

‘এক ভাগ কোরবানি’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন, নাজনীন হাসান চুমকি ও শিশুশিল্পী তানায আজিম। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হাফিজুর রহমান সুরুজ, সৈয়দ মোশারফ, মনি কানচন, মিন্টু সরদারসহ আরও অনেকে।

নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

Tags: ঈদ মোবারকঈদের নাটকচ্যানেল আইনাজনীন হাসান চুমকিরেজানুর রহমানলিড বিনোদনশাহাদাৎ হোসেন
Previous Post

হাম নিয়ে ঈদ যাত্রায় অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ

Next Post

সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে, ট্রফি নিয়ে উল্লাসে মেতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাকি ১৬ দিন: ইবোলা ভাইরাস ও কঙ্গোর অনিশ্চয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT