চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩-২৭ অক্টোবর ঢাকা-কক্সবাজার রুটে চলবে আটটি বিশেষ ট্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 19, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে (বিআর) ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পর্যটকদের জন্য আটটি বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে।

বাসস সুত্রে এ তথ্য জানা গেছে।

বিআর-এর বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ‘আসন্ন পর্যটন মৌসুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে।’

তিনি বলেন, রুটে চলাচলরত দুই জোড়া আন্তঃনগর ট্রেন ছাড়াও পর্যটকদের সুবিধার্থে আটটি বিশেষ ট্রেন ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট পাঁচদিন চলবে। তবে তিনি জানান, ‘শীত মৌসুমে যদি বেশি যাত্রী কক্সবাজারে আসেন, তাহলে বিআর আবারও বিশেষ ট্রেন চালু করবে।’

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ৫১৮ আসনের ১৮টি কোচ বিশিষ্ট বিশেষ ট্রেন-১ এর প্রথম ট্রিপ ঢাকার প্রধান স্টেশন কমলাপুর থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় ছেড়ে যাবে, যা পরের দিন সকাল ৭টায় কক্সবাজার স্টেশনে পৌঁছবে। ২৬ অক্টোবর ৬৩৪ আসনের বিশেষ ট্রেনটি শেষ যাত্রায় ঢাকা থেকে ছাড়বে।

এদিকে ৬৩৪ আসনের ১৮টি কোচ বিশিষ্ট বিশেষ ট্রেন-২ এর প্রথম ট্রিপটি ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে যাবে, যা ঢাকায় পৌঁছবে রাত ১০টায়। বিশেষ ট্রেনটি শেষ যাত্রায় ২৭ অক্টোবর কক্সবাজার থেকে ছাড়বে। রাতে ট্রেনটিতে সাতটি এসি বার্থ, একটি প্রথম শ্রেণির বার্থ, চারটি এসি চেয়ার কোচ ও বিভিন্ন নিয়মিত বসার ব্যবস্থাসহ ৫১৮টি আসন থাকবে। দিনের পরিষেবাগুলোর জন্য স্লিপার কোচগুলিকে নিয়মিত আসনে রূপান্তরিত করায় আসন সংখ্যা বেড়ে ৬৩৪ হবে।

এর আগে বাংলাদেশ রেলওয়ে দুর্গাপূজার সময়ও বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছিল। কারণ উৎসবটির ছুটিতে বহু মানুষ কক্সবাজারে বেড়াতে আসেন। আন্তঃনগর পরিষেবা কক্সবাজার এক্সপ্রেস ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করে। তারপর ২০২৪ সালের ১ জানুয়ারীতে ট্যুরিস্ট এক্সপ্রেস চালু হয়। দুটি ট্রেনই চট্টগ্রামে থামবে। চট্টগ্রামগামী যাত্রীদের জন্য নির্ধারিত কোচ থাকবে।

Tags: আন্তঃনগর ট্রেনবাংলাদেশ রেলওয়ে
Previous Post

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাত্রিযাপন নিষিদ্ধ না করার দাবি

Next Post

মানুষ হঠাৎ অজ্ঞান কেন হয়!

Next Post
প্রাথমিকভাবে অজ্ঞান ব্যক্তির পাশে চিকিৎসক ও সহকর্মীরা অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ হঠাৎ অজ্ঞান কেন হয়!

অমিত শাহের নির্দেশে শিখ নেতা নিজ্জার হত্যার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিত শাহ’র নির্দেশে শিখ নেতা নিজ্জারকে হত্যা করা হয়েছে অভিযোগ কানাডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT