চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে শেষ কর্ম দিবস আজ মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 18, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিমানবন্দরে যাত্রীরা ঈদের আগে শেষ কর্মদিবসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ-উল-ফিতর দ্বারপ্রান্তে কড়া নাড়ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের সরকারি ছুটি। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ঈদের আগে শেষ কর্ম দিবস। ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পাচ্ছেন ৫ দিন ছুটি। আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) শবে কদর উপলক্ষে ছুটি, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশ অনুসারে একদিন ছুটি এরপর শুক্রবার থেকে রবিবার (২১ থেকে ২৩ এপ্রিল) তিন দিন ঈদ উপলক্ষে ছুটি থাকবে।

রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। ফলে মঙ্গলবার অফিস শেষ করে টানা ৫ অথবা ৬ দিনের ছুটিতে যাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে চাঁদ দেখা সাপেক্ষে ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরও এক দিন বাড়বে। সেক্ষেত্রে মোট ছুটি হবে ৬ দিন। আর ২৯ রোজা শেষে ঈদ হলে মোট ছুটি থাকবে ৫ দিন।

ছুটি মোট ৫ দিন হলে ২৪ এপ্রিল আর ৬ দিন হলে ২৫ এপ্রিল আবার সরকারি অফিস চালু হবে। এদিন থেকে পুনরায় কর্মব্যস্ততায় ফিরবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরদিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‌‘এবার ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

অন্যদিকে ইতিমধ্যেই ঈদকে কেন্দ্র করে ঘর ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কসহ রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট এবং বাস টার্মিনালে। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার ভোররাত থেকে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। যার বেশিরভাগ যানবাহনই ব্যক্তিগত গাড়ি বলে জানিয়েছে পুলিশ। চালকরা জানায়, ভোর রাতের দিকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়।

মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে মুন্সিগঞ্জের শিমুলিয়া ৪নং ফেরিঘাট থেকে প্রথম ফেরি, কলমিলতা ছেড়ে যায় শরীয়তপুরের মাঝিকান্দির উদ্দেশে। প্রথম দিন ভোর থেকেই ফেরিতে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার থেকে ঈদের ছুটি শুরু হলেও দুর্ভোগ এড়াতে আগেভাগেই ঘরে ফিরছেন যাত্রীরা। তবে, এখনও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে।

এখানে, সোমবার থেকে রাজধানীর বাসিন্দারা রেলযোগে বাড়ি ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ঠিক সময়ে ট্রেন ছেড়ে যেতে দেখা গেছে।

এদিকে রাজধানীর বাস টার্মিনাল গুলোতে এখনও যাত্রীদের চাপ তেমন বাড়তে দেখা যাচ্ছে না। আগামীকাল থেকে সরকারি ছুটি শুরু হলে এই চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: ঈদের ছুটিজাপান রেলওয়েবাস টার্মিনাললঞ্চঘাটসরকারি ছুটি
Previous Post

স্যামসাং ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং, গুগলের ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি

Next Post

অতি মহিমান্বিত পবিত্র শবে কদরের রাত আজ

Next Post
শবে কদর উপলক্ষে মসজিদে মুসল্লিদের সমাগম, আল্লাহু আকবার লেখা আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

অতি মহিমান্বিত পবিত্র শবে কদরের রাত আজ

লিভারপুল কোচ জার্গেন ক্লপ উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিডসের বিপক্ষে জয়কে মৌসুমসেরা বললেন ক্লপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT