চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটি কি হতে যাচ্ছে টানা ১০ দিন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
বাংলাদেশে ঈদের ছুটির জন্য ভিড়ের মধ্যে বাস ও ট্রেনের যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদমানেই খুশি আর নাড়ির টানে বাড়ি ফেরা। প্রতিবছরের মতো এবারও আলোচনায় কয়দিন হতে পারে এবারের ছুটি?

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারিত হলেও মধ্যপ্রাচ্যের ঈদের তারিখ ও রোজার সংখ্যার দিকে নজর রাখা হয়ে থাকে। এসব বিচারে আগেভাগে শুরু হয়েছে ঈদযাত্রার প্রস্তুতি এবং বিভিন্ন দপ্তরে ছুটির হিসেবনিকেষ। ঈদের ছুটি কবে শুরু হবে, ২৯ রমজান (৯ এপ্রিল) সরকারি অফিস বন্ধ নাকি খোলা, তা নিয়ে কিছুদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনা চলছে।

রোববার (৩১ মার্চ) আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২৯ রমজান (৯ এপ্রিল) ছুটি ঘোষণা করার সুপারিশ করেছে, এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলেও জানা গেছে। ৩০ রোজা হবে ধরে প্রতিবছরই ২৯ রমজান অফিস খোলা রাখা হয়ে আসছে। এবছর যাতায়াতের সুবিধার্থে একদিনের বাড়তি ছুটির সুপারিশ এসেছে।

৯ এপ্রিল যদি সরকার ছুটি ঘোষণা করে, তাহলে বিরাট এক ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। পবিত্র শবে কদরের ছুটি ৭ এপ্রিল। তার আগের দুই দিন (৫ এপ্রিল ও ৬ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। এখন পর্যন্ত সরকারিভাবে ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। পরের দিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ছুটি। এ অবস্থায় সরকার ৯ এপ্রিল ছুটি ঘোষণা করলে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেউ ৮ এপ্রিল ছুটি নিলেই টানা ১০ দিনের ছুটি পাবেন, অবস্থাভেদে অনেক বেসরকারি চাকরিজীবীরাও পাবেন এই সুবিধা।

আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য এ সুপারিশ করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক আছে। সেই বৈঠকে এ কমিটির সুপারিশ যাবে।

যদিও পূর্বঘোষণা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) আছে ১০ থেকে ১২ এপ্রিল। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে ২৯ রমজানে।

Tags: ঈদযাত্রাঈদের ছুটি
Previous Post

সংসদের বিরোধীদলীয় নেতাদের প্রধানমন্ত্রীর ঈদ-নববর্ষের শুভেচ্ছা

Next Post

রদ্রিগোর জোড়া গোলে শিরোপার দৌড়ে দুরন্ত রিয়াল

Next Post
রিয়াল খেলোয়াড় গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রদ্রিগোর জোড়া গোলে শিরোপার দৌড়ে দুরন্ত রিয়াল

বিশ্বের ক্ষুধার্ত শিশুদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

`আমরা ক্ষুধার্ত, বিশ্ববাসী কী আমাদের ডাক শুনতে পায়!'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT