চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 17, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপন, মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগের মহিমায় সারাদেশের জেলায় জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

আজ ১৭ জুন সোমবার রাজধানীসহ দেশের সকল জেলায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। দিনটিতে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের নামাজ আদায় শেষে সামর্থ্য অনুযায়ি পশু কোরবানি করছেন।

চাঁদপুরে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, বাহাদুরপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, এডভোকেট ইকবাল বিন বাশারসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর ঈদের দ্বিতীয় জামাত চাঁদপুর সরকারি কলেজ মাঠে, জেলা পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়।জনগণ ঈদুল আজহা উদযাপনে মসজিদে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কিশোরগঞ্জে উপমহাদেশে সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৭তম জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে ঢল নামে মুসল্লিদের। আজ সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন জেলা মারকাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।শোলাকিয়ায় ঈদুল আজহার জামাতে মুসল্লিরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

রাঙ্গামাটিতে সকাল সাড়ে ৭টায় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের আরও ৬টি ঈদ গা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং মসজিদে মসজিদে এলাকা ভিত্তিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপন, মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে খতিব ছিলেন মাওলানা মো. আবু সাঈদ। পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,শহরের গন্যমান্যরাসহ সর্বস্তরের মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যান সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

জনপ্রিয় মুসল্লিরা ঈদুল আজহা উদযাপনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ আজ সকাল ৭ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এখানে নামাজ আদায় করেন।

জনপ্রিয় মুসল্লিরা ঈদুল আজহা উপলক্ষে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলার সকল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ সকাল ৮টায় ও সাড়ে ৮টায় জেলার প্রত্যেক ঈদগাহ মাঠে খুতবা পাঠ ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ঈদুল আজহার নামাজ।সকালে চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এদিকে নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে গাবতলী জামেয়া কাসেমীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে।

দিনাজপুরে দক্ষিণ এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ-উল-আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গোর-এ-শহীদ বড় ময়দানে এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেয় প্রায় ৩ লাখ মুসল্লি। দূর-দূরান্তের মুসল্লিদের নামাজে অংশ গ্রহণে যাতাযাতের জন্য ছিলো দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা।ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিনত হয় মুসল্লিদের জনসমুদ্রে। রূপ নেয় মিলন মেলায়। দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে এ ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে মুসল্লিরা নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বরিশালে আজ সকাল ৮টায় নগরীর বান্দরোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ধসঢ়; ময়দানে ঈদুল আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রতিবছরের ন্যায় এবারও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম-এমপি, বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মো.
শহিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে খুতবা পাঠ ও এরপরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন নগরের কশাই মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী আব্দুল মান্নান।

Tags: ঈদুল আজহা
Previous Post

সংসদ ভবনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

Next Post

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়রত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

শ্রীলঙ্কার ক্রিকেট দল বিশ্বকাপের ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ শ্রীলঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT