চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা রচয়িতা, নির্মাতা-শিল্পীদের নতুন ১৫ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 04, জুলাই 2022
in বিনোদন
A A
নতুন বাংলা নাটকের পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি সহ চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জুলাই ঈদুল আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৫ নাটক।

যে নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:

ঈদের আগের দিন
ঈদুল আযহার আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। রচনা ও পরিচালনায় রেজানুর রহমান। অভিনয়ে শাহাদাৎ হোসেন, স্বাগতা, মোহাম্মদ বারি প্রমুখ।

ঈদের দিন
এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন বিশেষ নাটক ‘খোঁপা’। রচনা মাসুম রেজা এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘গল্পের নাম যা হয় না’। মূল গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
স্বরূপ দের রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নাটক ‘চলতি পথে’ দেখানো হবে রাত ৭টা ৩০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা, ডন, আশরাফুল সোহাগ, ফরহাদ লিমন প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘২৪ ঘণ্টা’। রচনা গোলাম সারওয়ার অনিক। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবীর, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে।

ঈদের ৩য় দিন
এদিন রাত ৭টা ৩০ মিনিটে দর্শক দেখবেন নাটক ‘ফুলের নামে নাম’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক নাটক ‘ভাই বড় বিপদে’। রচনা গোলাম সরোয়ার অনিক ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সাবেরী আলম, স্বপ্না ইয়াসমীন প্রমুখ।

ঈদের ৪র্থ দিন
নাটক ‘বন্ধু বলে কিছু নেই’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘আদর্শ বড় ভাই’। রচনা সাইদুর রহমান রাসেল ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ।

ঈদের ৫ম দিন
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’। রচনা মুরসালিন শুভ ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে নিলয়, রুকাইয়া জাহান চমক প্রমুখ।

নাটক ‘কব্জা’ দেখানো হবে রাত ৯টা ৩০ মিনিটে। রচনা মঞ্জুর মরু, পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, মুনিরা মিঠু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প ইবনে হাসান খান ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, আশনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার হবে ঈদের রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘মায়ার হাতছানি’। রচনা মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ।

ঈদের ৭ম দিন
এদিন রাত ৭টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘কবির কবিতা’। রচনা মেহেদী হাসান ও পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে তামিম মৃধা, শবনম ফারিয়া, ববি হাওলাদার, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘গোঁফ’। রচনা ও পরিচালনায় পলক হাসান বাপ্পী। অভিনয়ে ইমরান কৌশিক, সালহা খানম নাদিয়া, মনিরা মিঠু, সুমন পাটওয়ারী প্রমুখ।

Tags: অপূর্বআরশ খানআশরাফুল সোহাগআহসান হাবিব নাসিমঈদ ২০২২ঈদের নাটকএস এন জনিকেয়া পায়েলচ্যানেল আইজাহিদ হাসানজোভানডনতানজিকা আমিনতানজিন তিশাতানিয়া আহমেদতারিক স্বপনতৌসিফতৌসিফ মাহবুবনাটকপারভেজফরহাদ লিমনমাইমুনা মমমুমতাহিনা টয়ামৌসুমী মৌরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাদিয়া আয়মানসাফা কবীরসাবেরী আলমসালাহউদ্দিন লাভলুস্বপ্না ইয়াসমীন
Previous Post

আর্চারিতে চ্যাম্পিয়ন মিথুন, রানার্সআপ সাজ্জাদ

Next Post

ডেঙ্গুতে ৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ৩৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি

তথ্যমন্ত্রী বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বক্তব্যে মনে হয় পদ্মা সেতু তাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT