চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আই: সেরা নির্মাতা-শিল্পীদের নতুন ১৩ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 02, জুলাই 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদে নতুন নির্মাণের ছবি, বিভিন্ন শিল্পী ও নির্মাতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ খানেক পরেই ঈদুল আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই ৭ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে সেরা রচয়িতা, নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১৩ টেলিফিল্ম।

টেলিফিল্মগুলোর প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত:

ঈদের দিন
ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অনাকাংক্ষিত বিয়ে’। রচনা নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমান। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

এদিন বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
ঈদের দ্বিতীয় দিনে রয়েছে টেলিফিল্ম ‘পেইং গোস্ট’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নূর প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন বিকেল ২টা ৩০ মিনিটে।

ঈদের তৃতীয় দিন
টেলিফিল্ম ‘আমি রোকেয়া বলছি’। রচনা ও পরিচালনায় আশরাফুজ্জামান। অভিনয়ে সাবিলা নূর, মনোজ প্রামানিক প্রমুখ। দর্শক এটি দেখতে পারবেন দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিন বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘বিয়ে আমি করবোই’। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার প্রমুখ।

ঈদের চতুর্থ দিন
টেলিফিল্ম ‘জটিল প্রেম’। রচনা ও পরিচালনায় নিকুল কুমার মণ্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে আরেক টেলিফিল্ম ‘নায়ক’। রচনা মাশরিকুল আলম ও পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

ঈদের পঞ্চম দিন
এদিন ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘পাতার বাঁশি’। চিত্রনাট্য মুনতাহা বৃত্তা ও পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন আরেক টেলিফিল্ম ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রচনা রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।

ঈদের সপ্তম দিন
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘রুমাল ও ভালোবাসা’। রচনা ও পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, এ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপু প্রমুখ।

এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ফুলবউ’। রচনা ও পরিচালনায় মাহমুদ দিদার। অভিনয়ে খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

Tags: অনিকঅন্ত করিমঅপর্ণা ঘোষঅপূর্বআইরিন আজাদআফজাল হোসেনআফরান নিশোআরশ খানআশরাফুল সোহাগআহসান হাবিব নাসিমঈদ ২০২২ঈদের টেলিফিল্মএ্যালেন শুভ্রখায়রুল বাশারচ্যানেল আইজাহিদ হাসানটেলিফিল্মডলি জহুরতানজিন তিশাতামিম মৃধাতৌসিফনাবিলানিশাত প্রিয়মনিশোমনোজ প্রামানিকমামনুন ইমনরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকার অপুসাদিয়া ইসলাম মৌসাবিলা নূরসামিরা খান মাহিসারিকা সাবাসালাহউদ্দিন লাভলুসিরাজ ইসলাম
Previous Post

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত কিছুটা কমেছে

Next Post

ঈদের ছুটিতে করোনা যেনো সারাদেশে না ছড়ায়

Next Post
ঢাকামুখী মানুষের ভিড় শিমুলিয়া-বাংলাবাজার ফেরি পারাপারে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে করোনা যেনো সারাদেশে না ছড়ায়

ব্রডের লজ্জাজনক বিশ্বরেকর্ডের ছবি, ক্রিকেটার ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও লজ্জার বিশ্বরেকর্ড ব্রডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT