চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 30, জুন 2022
in বিনোদন
A A
ঈদ উপলক্ষে চ্যানেল আই অনলাইনে ৭ সিনেমার আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি চলচ্চিত্র, এরমধ্যে অধিকাংশ চলচ্চিত্রের হবে টিভি প্রিমিয়ার।

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন
এদিন প্রচার হবে সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের (পোস্ট মাস্টার) গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এ ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন
বছরের বহুল আলোচিত সিনেমা ‘পাপ পুণ্য’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন
বিদ্যা সিনহা মিম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার তারকা নির্মাতা ভিকি জাহেদ।

ঈদের ৪র্থ দিন
এদিন দর্শক দেখতে পারবেন অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম।

ঈদের ৫ম দিন
রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’ দেখবেন ঈদের পঞ্চম দিন। এতে অভিনয় করেছেন রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ।

ঈদের ৭ম দিন
বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’ দেখবেন অনুষ্ঠানের শেষ দিন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।

Tags: অমানুষআফজাল হোসেনআফসানা মিমিঈদ ২০২২কার্নিশচঞ্চল চৌধুরীতুষার খাননওশাবানিরবপাপ-পুণ্যফারজানা চুমকিভিকি জাহেদমাসুম বাশারমিথিলামিশা সওদাগরলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহনাজ সুমিসিয়াম
Previous Post

দেশে চলছে করোনার পঞ্চমে ঢেউ

Next Post

দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছে

Next Post
নদীর পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতি অবনতি, উত্তরাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছে

অধিকাংশ মানুষকে বোঝাতে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলা হেরে রোনালদোকে ক্ষতিপূরণ দিচ্ছে আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT