রাজধানীর বিভিন্ন স্থান, নোয়াখালী, চাঁদপুর, টাঙ্গাইল, চট্টগ্রামের কয়েক উপজেলা, দিনাজপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালীতে বুধবার ঈদ উদযাপন হচ্ছে। পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিবছর মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন বলে জানান তারা।







