চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ষ্ঠ সপ্তাহেও বরবাদের চাহিদা তুঙ্গে, দাগি-জংলির কী খবর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 02, মে 2025
in বিনোদন
A A
সিনেমা হলে দর্শকদের ছবি, বিভিন্ন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের ছবিগুলো মুক্তির একমাস ছাড়িয়েছে। সিঙ্গেল স্ক্রিনে কমবেশি দর্শকদের উপস্থিতি এখনও চোখে পড়ার মতো। এরই মধ্যে কোনো ছবির লগ্নী তুলে ফেলেছে আবার কোনোটির লগ্নী ওঠার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে! বিদেশেও চলছে। 

দেশের সর্বাধুনিক সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলো খোঁজ নিয়ে জানা যায়, ঈদের ছয় ছবির মধ্যে বরবাদ, দাগি, জংলি এবং চক্কর ৩০২ এই চারটি ছবি চলছে। ষষ্ঠ সপ্তাহে এসেও সিনেপ্লেক্সে ‘বরবাদ’ সর্বোচ্চ শো ৩৫ শো নিয়ে দর্শক চাহিদার তুঙ্গে। এর পেছনে ২২ শো নিয়ে রয়েছে হলিউডের ছবি ‘মাইনক্রাফ্ট’।

অন্যদিকে ঈদের অপর আলোচিত ছবিগুলোর মধ্যে এগিয়ে আছে ‘জংলি’। সিনেপ্লেক্সে এটির রয়েছে দৈনিক ১৫টি শো, দাগির চলছে ১২টি করে শো। অন্যদিকে, ‘চক্কর ৩০২’ নামে ছবিটি পেয়েছে একটি শো।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দর্শক চাহিদার উপর নির্ভর করে তারা ছবিগুলোর শো দিয়ে থাকেন। কোন ছবি কেমন চলছে তা শো দেখলে বোঝা যায়।

এ সপ্তাহে যমুনা ব্লকবাস্টারে দৈনিক ৮টি শো চলছে বরবাদের। ‘দাগি’র ২টি শো চলছে এবং ‘জংলি’র চলছে ৪টি করে শো, চক্কর চলছে ১টি শো।

আরেক মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে ৬টি করে শো চলছে বরবাদের, ‘দাগি’ চলছে ২টি এবং ‘জংলি’র চলছে ৩টি শো, চক্করের ২টি করে শো চলছে।

দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহে চলছে বরবাদ, দাগি ও জংলিও দ্বিতীয় সপ্তাহে চলছে। সেইসঙ্গে অস্ট্রেলিয়াতে দুর্দান্ত ব্যবসা করছে বরবাদ।

ডিসট্রিবিউটর জানান, দ্বিতীয় সপ্তাহে তিনদিনে অস্ট্রেলিয়াতে এক হাজার দর্শক বরবাদের টিকিট কিনেছে, যা বাংলা ছবির ক্ষেত্রে নতুন রেকর্ড।

সাফল্যের ধারাবাহিকতায় ১৫ মে থেকে বরবাদ দুবাই, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়াতে মুক্তি পাবে। পরের সপ্তাহে চলবে যুক্তরাজ্যে।

ঈদের তিন ছবি বরবাদ, জংলি এবং দাগির প্রযোজকরা তিন ছবি গ্রস কালেকশন জানিয়েছে। জানানো হয়েছে, ২৬ দিনে শুধু বাংলাদেশ থেকে ৬২ কোটি ৫৭ লাখ টাকার টিকিট বিক্রি করে ইন্ডাস্ট্রি হিট হিয়েছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’।

সিয়াম আহমেদের ‘জংলি’ একমাসে দেশ ও বিদেশ মিলিয়ে গ্রস কালেকশন ৫কোটি ২ লাখ যা সুপারহিট এবং আফরান নিশো সুপারহিট দাগি প্রায় ৮কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে।

Tags: আফরান নিশোজলিদাগিবরবাদলিড বিনোদনশাকিব খানসিয়াম আহমেদস্টার সিনেপ্লেক্স
Previous Post

স্ট্রিমিংয়ে দক্ষিণী ঝড়, ওটিটিতে চলতি সপ্তাহে নতুন ৯ সিনেমা

Next Post

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

Next Post
খালেদা জিয়া পরিবারের সঙ্গে বসে আছেন, ছবি তোলা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রেস সচিবের বক্তৃতা ও সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ মন খুলে কথা বলতে পারছে: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT