চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মাত্র দুই হল পেল ববির সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 16, জুন 2024
in বিনোদন
A A
প্রেমের দৃশ্য, দুইজন যুবক-যুবতীর কাছাকাছি, প্রকৃতি ও শহর সংমিশ্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ১২৩টির মতো হল পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। মুক্তি পেতে যাওয়া আরেক ছবি হচ্ছে নায়িকা ববির ময়ূরাক্ষী। এই ছবিটি মাত্র দুটি হল পাচ্ছে। সিনেমাটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী এ খবরটি জানান।

তিনি বলেন, রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে দেখা যাবে তাদের ছবিটি। তবে পরের সপ্তাহে তারা হল সংখ্যা বাড়ানোর আশা করছেন।

কিন্তু প্রথম সপ্তাহেই কেন মাত্র দুটি হল পেল ছবিটি! স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, মিরপুর ও রাজশাহী শাখায় কেন ছবিটি শো পাবে না? অথবা শহরে ও বন্দরে আরও একাধিক মাল্টিপ্লেক্স রয়েছে, সেখানেও কেন ববির সিনেমাটি স্থান পায়নি।

এমন প্রশ্নের জবাবে, সংশ্লিষ্টরা অনেকটাই চুপ। এটুকু বলছেন, হল সংকট। কয়েকটা দিন অপেক্ষা করতে বলছেন সবাই।

খোঁজ করে জানা গেছে, সীমান্ত সম্ভারের স্টারে ছবিটির শো থাকছে দিনে দুটি। বেলা ৩টায় ও সন্ধ্যা সোয়া সাতটায়। অন্যদিকে যমুনা ব্লকবাস্টারের শো তালিকা এখনও এদিকে হল সংখ্যা দুটো হলেও ‘ময়ূরাক্ষী’ সাধারণ দর্শকের মন কাড়বে বলে আশা করছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি জানান, ছবিটির গান, গল্প, অভিনয় সবকিছুই ভালো লাগবে দর্শকের।

ববি বলেন, ঈদে ছবির প্রতিযোগিতা থাকবেই। যে ছবিগুলো ঈদে মুক্তি পায় তার টেস্ট একেকটার একেক ধরনের। গল্পও আলাদা। দর্শকরা হলে গিয়ে ‘ময়ূরাক্ষী’দেখে আমার বিশ্বাস ভিন্ন টেস্ট পাবে। ‘‘আমি আমার ছবির ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। আমার টিম সদস্যরা অনেক হার্ড ওয়ার্ক করেছে। আমার বিশ্বাস ‘ময়ূরাক্ষী’ দেখে দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি। এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

Tags: ইয়ামিন হক ববিগোলাম রাব্বানীতুফানরাশিদ পলাশলিড বিনোদন
Previous Post

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: ওবায়দুল কাদের

Next Post

অবৈধ হাট বসানো এবং পুলিশের উপর হামলা চালানোর মুল হোতা ছিলেন বিএনপি নেতা মিজান

Next Post
বাংলাদেশের পুলিশ সদস্যদের সঙ্গে জনতার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ হাট বসানো এবং পুলিশের উপর হামলা চালানোর মুল হোতা ছিলেন বিএনপি নেতা মিজান

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT