সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সমাজের বঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’। শিশুদের চুল ছাটিয়ে দিয়ে গোসলও করিয়ে দেয় সংগঠনটি। সব কিছু মিলিয়ে দারুণ খুশি শিশুরা। সমাজের বিত্তবানদের এভাবে শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’।







