চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 14, এপ্রিল 2024
in বিনোদন
A A
ঈদের দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্মের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই টেলিফিল্ম। যার একটি ‘শনির দশা’ ও অপরটি ‘ঘরের বউ নিমপাতা’।

জাহিদ,  সবাই যাকে কিপটে জাহিদ বলেই চিনে। জাহিদের ভাষ্য সে কিপটে না, একটু হিসেবি। হিসেবি আর কিপটের মধ্যে পার্থক্য আছে। জাহিদ মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবা নেই। ছোট এক বোন ছিল সেও মারা গিয়েছে কয়েক বছর আগে, পরিবারে মা ও জাহিদ। জাহিদের আয়ের উপর ডিপেন্ড করেই তার পরিবার চলে। জাহিদ যে খুব অল্প ইনকাম করে তা না, মোটামুটি ভালো একটা জব করে। মাসে ৪০/৫০ হাজার টাকার মত বেতন। যা ঢাকা শহরে মোটামুটি আরাম আয়েশে চলার জন্য যথেষ্ট। কিন্তু তারপরও জাহিদ অনেক কিপটেমি করেই চলে।

দেখা গেলো রিক্সাওয়ালাদের সাথে ভাড়া নিয়ে দামাদামি করছে সে ভাড়ার এক টাকা কমও দিতে রাজি না আবার বেশীও দিতে রাজি না। বাজার থেকে হেঁটে হেঁটে ঘেমে বাসায় আসে, মা বলে একটা রিক্সা নিয়ে আসলেই তো পারিস। জাহিদ বলবে এখান থেকে এখানেই তো রিক্সার কি দরকার। এদিকে অফিসের টিফিনে দেখা যাবে জাহিদ রেগুলা পাতলা ডাল, একটা ডিমের অর্ধেক ও করোলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে।

বিদ্যুৎ রায়ের রচনায় ‘শনির দশা’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন এম এইচ রাসেল। এতে অভিনয় করেছেন জাহের আলভী, ইফফাত আরা তিথি, মুনিরা মিঠু প্রমুখ। এটি প্রচার হবে ঈদের ৫ম দিন দুপুর ২.৩০ মিনিটে।

অন্যদিকে মানস পালের রচনায় ‘ঘরের বউ নিমপাতা’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মম, রিমি করিম, শেলী আহসান, শান্তা পালসহ আরও অনেকে। নাটকের গল্পটি চারপাশের কিছু বাস্তবতাকে ঘিরে তুলে ধরা হয়েছে।

আমরা অনেক সময় দেখি কেউ কেউ নিজের বউয়ের চেয়ে অন্য মানুষের বউয়ের প্রশংসা বেশি করে। কিন্তু দিন শেষে দেখা যায় কোনো বিপদ হলে নিজের বউই আগে এগিয়ে আসে এবং শেষ পর্যন্ত স্বামীর পাশে থাকে। এমন গল্পেই নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এটি প্রচার হবে ঈদের ৫ম দিন বিকাল সাড়ে ৪টায়।

Tags: টেলিফিল্মলিড বিনোদন
Previous Post

ইসরায়েলে হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান

Next Post

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে যত আয়োজন

Next Post
চ্যানেল আই অনলাইন: ঈদের পঞ্চম দিন বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে যত আয়োজন

নববর্ষ উদযাপনে রঙিন পুতুল ও মুখোশের সাথে উৎসবমুখর জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষ উদযাপন উৎসব এখনো রয়েছে বাঙালির অন্তরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT