চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে জমজমাট দেশীয় ওটিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ওটিটি সিরিজ ও সিনেমার পোস্টারসমূহের সংগ্রহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ আয়োজনে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলের পাশাপাশি বর্তমানে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলোও নতুন কন্টেন্ট দিয়ে চমক দেখাচ্ছে। ঈদুল ফিতরে দেশীয় ওটিটি প্লাটফর্মে অরিজিনাল কন্টেন্টের পাশাপাশি বেশ কয়েকটি নতুন সিনেমাও স্ট্রিমিং হয়েছে। যেগুলো আছে আলোচনায়।

এরমধ্যে ঈদ উপলক্ষ্যে সবচেয়ে আলোচনায় ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালেন স্বপন’। এছাড়া দেশের সবচেয়ে সমৃদ্ধ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনও চমক দেখিয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র মতো আলোচিত সিনেমা স্ট্রিমিং করে!

আইস্ক্রিন
ঈদে বেশকিছু নতুন কন্টেন্ট স্ট্রিমিং হয়েছে এই প্লাটফর্মে। এরমধ্যে আছে তিনটি নতুন সিনেমা। মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছাড়াও এই প্লাটফর্মে দর্শক দেখতে পারছেন ‘পায়ের ছাপ’ ও ‘মায়া- দ্য লস্ট মাদার’ নামের আরও দুটি সিনেমা। এছাড়াও এই প্লাটফর্মে আছে ঈদের জন্য নির্মিত হাল সময়ের তারকা নির্মাতা ভিকি জাহেদের নাটক ‘শব্দপ্রেম’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ফারিণ।

চরকি
ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পেয়েছে ঈদের আগের দিন। এরপর থেকেই আলোচনায় ওয়েব সিরিজটি। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে।

বঙ্গ
এই প্লাটফর্মের আলোচিত কন্টেন্ট ‘হোটেল রিল্যাক্স’। বলা হচ্ছে, কাজল আরেফিন অমি পরিচালিত এই ওয়েব সিরিজটি বঙ্গের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তারকাবহুল এই সিরিজটি এখন তুমুল আলোচনায়। বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান জানান, ২৪ এপ্রিল অ্যাপে মুক্তির পর হাজার হাজার দর্শক একসঙ্গে সিরিজটি দেখার চেষ্টা করেন। এ কারণে টেকনিক্যাল সমস্যায় পড়তে হয়েছিলো। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বিনজে
দেশীয় প্লাটফর্ম বিনজে এই ঈদে স্ট্রিমিং হয়েছে নতুন ছবি ‘মেইড ইন চিটাগং’। ইমরাউল রাফাত পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। ২০ এপ্রিল এখানে স্ট্রিমিং হওয়ার পর ৭ দিনে বিনজের অরিজিনাল, লাইভ টিভি মিলিয়ে ৭ লক্ষ ব্যবহারকারী বিনজেতে স্ট্রিম করেছেন তাদের পছন্দের কনটেন্ট। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: আইস্ক্রিনআবদুল্লাহ আল সেন্টুওটিটিওয়েব সিরিজচরকিচাষী আলকপলাশপাভেলপারসা ইভানাফরহাদ লিমনবঙ্গবাচ্চুবিনজেমারজুক রাসেলমিশু সাব্বিররাফিয়াথ রশিদ মিথিলালামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলুশিমুল শর্মাসিনেমাসিরিজসুমন আনোয়ার
Previous Post

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

Next Post

যাত্রীবেশে ঘুরতে গিয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Next Post
ছয় যুবক একসঙ্গে দাঁড়িয়ে, পেছনে চ্যানেল আই লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীবেশে ঘুরতে গিয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আইনমন্ত্রী নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে নির্বাচন হবে তা জানালেন আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT