চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 30, জুন 2023
in বিনোদন
A A
মুক্তাগাছায় কৃষকের ঈদ উৎসবের দৃশ্য, আনন্দে ভাসছে গ্রাম্য মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের  দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে 

সিনেমা: এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দর্শক দেখবেন বহুল আলোচিত বাংলা ছবি ‘অপারেশন সুন্দরবন’। পরিচালনায় দীপংকর দীপন। অভিনয়ে রিয়াজ, জিয়াউল রোশান, সিয়াম, আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

টেলিফিল্ম: দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘আঁধার’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে তৌসিফ মাহববু, তানজিন তিশা প্রমুখ।

নাটক: ভিকি জাহেদের বহুল প্রতীক্ষিত নাটক ‘পুনর্জন্ম অন্তিম পর্ব (প্রথম অংশ)। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, নওশাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।

‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব (দ্বিতীয় অংশ) প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

কৃষকের ঈদ আনন্দ: প্রতি ঈদেই গ্রামবাংলা থেকে শুরু করে শহরের সকল শ্রেণীর টেলিভিশন দর্শকের প্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদ-উল-আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে।

গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশহাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলায় ভরপুর থাকবে। ‘কৃষকের ঈদ আনন্দ’ দেখা যাবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়।

Tags: অপারেশন সুন্দরবনআঁধারআহমেদঈদের দ্বিতীয় দিনচ্যানেল আইজিয়াউল রোশানটেলিফিল্মতাসকিন রহমাননাটকনুসরাত ফারিয়াপুনর্জন্মভিকি জাহেদরিয়াজলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসিয়াম
Previous Post

যুক্তরাষ্ট্রে জাতি ও বর্ণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

Next Post

লায়নের অসময়ের চোটে বিপদে অস্ট্রেলিয়া

Next Post
Australian cricketer receiving medical attention during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

লায়নের অসময়ের চোটে বিপদে অস্ট্রেলিয়া

নিরাপত্তা পরীক্ষার জন্য শিশু হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলিবর্ষণকারী পুলিশ ক্ষমা চাইল নিহতের পরিবারের কাছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT