চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 18, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মিশর কোচের জ্ঞান হারানোর সময়ের ছবি, দুই স্ত্রীর সংঘাতের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি ও তীব্র সংঘাতের জেরে জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় একটি রিসোর্ট হোটেলের ক্যাফেতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন তিনি।

হোসামের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তফা, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত, তার আইনজীবী মোহাম্মদ শামস বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে হোসাম হাসানের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে। এই দম্পতির তিন সন্তান-আয়া, রুয়া ও ওমর। এর আগে ২০২২ সালেও দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছিল। তবে প্রায় ১০ দিন পর সেই বিচ্ছেদ প্রত্যাহার করে সম্পর্ক পুনর্বহাল করা হয়। এবার নতুন করে সৃষ্ট বিরোধের পর স্থায়ী বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হোসাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রতিবেদনের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর উপকূলের ওই রিসোর্টের ক্যাফেতে হোসামের দুই স্ত্রী মুখোমুখি হলে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে দুই পক্ষের সদস্যরাই আঘাত পান এবং শরীরে কালশিটে দাগ দেখা যায়। ক্যাফেতে থাকা অন্য অতিথিদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়।

এরই মধ্যে তীব্র উত্তেজনা ও বিবাদ সামলাতে না পেরে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন হোসাম হাসান। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মিশরের ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে পরবর্তী সময়ে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন হোসাম।

উল্লেখ্য, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলাকালীন ২০১৫ সালে ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনা মোস্তফাকে বিয়ে করেন হোসাম হাসান।

Tags: ফুটবল কোচবিচ্ছেদমিশরলিড স্পোর্টসহোসাম হাসান
Previous Post

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

Next Post

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

Next Post
ছবি: সংগৃহীত

প্রবাসীদের এনআইডি বিষয়ে নতুন সুবিধার কথা ভাবছে সরকার

জনগণ লাইন দিয়ে টিকিটের জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেণিকক্ষে পিস্তল দিয়ে সহপাঠীকে গুলি করে হত্যা, হামলাকারীও মৃত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT