চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সময় যে উদযাপন নিয়ে আপত্তি ইরান-মিশরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 11, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
FIFA World Cup trophy with Seattle skyline at dusk. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ২৮ জুন যুক্তরাষ্ট্রের সিয়াটলে উদযাপিত হবে এলজিবিটিকিউ+প্রাইড ডে। স্থানীয় আয়োজকরা ২৬ জুন বিশ্বকাপের ম্যাচে মাঠে প্রাইড ডে উদযাপনের পরিকল্পনাও করেছিল। কিন্তু ওইদিন শহরটির লুমেন ফিল্ডে ‘জি’ গ্রুপে লড়বে ইরান-মিসর। মুসলিম রাষ্ট্র দুটির একটি ইরানে সমকামীতার জন্য শাস্তি মৃত্যুদণ্ড, মিশরে দেয়া হয় কঠোর শাস্তি। আয়োজনটি নিয়ে তাই ফিফার কাছে আপত্তি তুলেছে ইরান ও মিশরের ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপের ড্রয়ের আগে থেকেই সিয়াটলের আয়োজকদের এমন পরিকল্পনা ছিল। ২৮ তারিখের পরিবর্তে বিশ্বকাপের ম্যাচ আছে এমন কোন দিন, তথা ২৬ জুন উদযাপনের জন্য ঠিক করা হয়েছিল। ড্রয়ের পর ইরান-মিশরের খেলা পড়ে যাওয়ার পরও তারা পরিকল্পনা পরিবর্তন করেনি।

সিয়াটলের আয়োজকরা নিশ্চিত করেছেন, ২৬ জুন গ্রুপপর্বের ম্যাচে তারা শহরে প্রাইড ডে কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেবেন। স্টেডিয়ামেও রংধনু পতাকা ওড়াতে পারে তারা।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ গণমাধ্যমে বলেছেন, ‘মিশর এবং আমরা উভয়ই আপত্তি জানিয়েছি, কারণ এটি একটি অযৌক্তিক পদক্ষেপ, যা মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়, এবং আমাদের অবশ্যই এই বিষয়টির দিকে নজর দিতে হবে।’

মিশরীয় ফুটবল ফেডারেশন ফিফার সাধারণ সম্পাদককে চিঠি লিখেছে, ‘আরব ও ইসলামী সমাজের সাংস্কৃতিক, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সরাসরি বিরোধিতা করে এমন উদযাপনের সাথে যুক্ত হতে চায় না মিশর।’ ইরানের সাথে একমত হয়ে লিখেছে, ‘এই বিষয়টির বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছি আমরা।’

এদিকে সিয়াটল আলোচনা ঘিরে ফিফা বিশ্বকাপের যোগাযোগ বিভাগেরসহ সভাপতি হানা টেডেসে বলেছেন, ‘সপ্তাহজুড়েই আমাদের শহরে এ আয়োজন চলবে। আসরজুড়ে মাঠের বাইরে এ আয়োজন হতেই থাকবে। আমাদের শহরের সাম্যের পক্ষে কথা বলার গর্বিত ইতিহাস রয়েছে।’

Tags: ইরানফিফাবিশ্বকাপ-২০২৬মিসরযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

ভারতে ঝড় তুলছে কে এই রেহমান ডাকাত?

Next Post

এই বছর বাবা–মা হয়েছেন যেসব তারকা

Next Post
নতুন বাবা-মা হওয়া তারকারা পরিবারের সঙ্গে খুশি মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই বছর বাবা–মা হয়েছেন যেসব তারকা

তিনজন তরুণের মধ্যে কথোপকথন, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তের সবচেয়ে হিট সিরিয়াল, ভাঙছে একের পর এক রেকর্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT