টাঙ্গাইলের পোল্ট্রি ও লেয়ার খামারের মাধ্যমে দেশের ৪০ ভাগ ডিম ও মাংসের চাহিদা পূরণ হলেও হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আমিষপণ্যটি। উৎপাদন খরচ বেশি এবং উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








