চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতের মধ্যে ফ্লাইট চলাচল শুরুর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: বিমান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 18, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নেতা একজন আলোচক হিসেবে বসে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি, আজ রাতের মধ্যে ফ্লাইট চালু করার ব্যাপারে সর্বত্র চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, র‍্যাব, বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর ফায়ার ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।

বিমানবন্দরের কর্তব্যরত ব্যক্তিরা জানান, বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমইএর কুরিয়ার সেকশনে আগুন জ্বলছে। বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে আজ বেলা সোয়া ২টার দিকে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে তবে পুরোপুরি নিয়ন্ত্রণের নয়। নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।

উপদেষ্টা বলেন, এটি নাশকতা কিনা এখনো বলা যাচ্ছে না। আগুনের কারণটাও জানা যায়নি। তবে এজন্য কয়েকটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

আমদানি ইন ভয়েস অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছেন তিনি।

Tags: আগুনফ্লাইট চালু
Previous Post

বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না: সিইসি

Next Post

ব্যাটে ঝড়-বলে ঘূর্ণি ম্যাজিক, স্বস্তির এক জয় এনে দিলেন রিশাদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার রিশাদ বোলিং, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে ঝড়-বলে ঘূর্ণি ম্যাজিক, স্বস্তির এক জয় এনে দিলেন রিশাদ

জনতা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'কুমিল্লা বিভাগ' বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT