চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের সেই ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে সমুদ্রে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভূমিকম্পের পর জাপানের সমুদ্র সৈকতের পরিবর্তিত চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষে জাপানের সেই ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে বিস্ময়কর তথ্য সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলেছেন, সেই ভূমিকম্পে সমুদ্র সরে গিয়ে জেগে উঠেছে অন্তত ২৫০ মিটার বা ৮০০ ফুট জমি। যার ফলে জাপানের সমুদ্র বন্দর শুকিয়ে প্রায় অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল থেকে সমুদ্র সরে গিয়েছে। যার ফলে যে নতুন জমি জেগে উঠেছে তা অন্তত দু’টি ফুটবল মাঠের সমান।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের এক ইলেক্ট্রনিক টেকনিশিয়ান নাহেল বেলগোরজে (তিনি ভূ-পর্যবেক্ষক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয় পর্যবেক্ষণ করেন) প্রথম ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছিলেন, ‘জাপানের নোটো উপদ্বীপে সোমবার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উপকূলবর্তী অঞ্চলে ২৫০ মিটার জমি জেগে উঠেছে।’ তিনি নোটো উপদ্বীপের ভূমিকম্পের আগে ও পরের ছবিও শেয়ার করেন সমাজমাধ্যমে।

টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানান, নোটো উপদ্বীপের উত্তরপশ্চিম উপকূলে অনুসন্ধানে নেমে অন্তত ১০টি স্থানে তারা জমি জেগে ওঠার (কোস্টাল আপলিফ্ট) প্রমাণ পেয়েছেন। ‘জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র বিশেষ কৃত্রিম উপগ্রহ ‘অ্যাডভান্সড ল্যান্ড অবজ়ারভিং স্যাটেলাইট-২’র পাঠানো ছবিতেও বিষয়টি ধরা পড়েছে।

উল্লেখ্য, নববর্ষের দিন জাপানের নোটো উপদ্বীপ অঞ্চলে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়। সেই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২১৩ জন প্রাণ হারান। ২৬ হাজার মানুষের ঠাঁই হয়েছিল আশ্রয় শিবিরে। এছাড়াও অন্তত ৬০ হাজার পারিবারে খাদ্য সংকট দেখা দেয় এবং ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Tags: জাপানজাপানে ভূমিকম্পনববর্ষভূমিকম্প
Previous Post

বুয়েট ও প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post

জামাল-ক্যাবরেরা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে যাদের ভোট দিলেন

Next Post
ফিফা কোয়ালিফায়ার্সের প্রেস কনফারেন্সে দুই ফুটবলার ও কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামাল-ক্যাবরেরা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে যাদের ভোট দিলেন

শ্রীমঙ্গলে সূর্যোদয় দেখছেন একজন ব্যক্তি, ঠাণ্ডা আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, দেশে বইছে দুটি শৈত্যপ্রবাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT