চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি ভূমিকা নেই: উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 অপরাহ্ন 08, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা উপদেষ্টা বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্যা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেসব সমস্যার সম্মুখীন হয়, সেগুলো সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। সরকার শুধু কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়। তাদের অভ্যন্তরীণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন বলেন, রাষ্ট্রপতি নিযুক্ত ট্রাস্টি বা বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, যেমন- উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষরা যদি চলে যান বা জোর করে বের করে দেওয়া হয়, তবে এটি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করে। বিশ্ববিদ্যালয়গুলোতে এটি একটি গুরুত্বপূর্ণ সংকট হয়ে দাঁড়িয়েছে- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার চেয়ে এটি বড় আইনি চ্যালেঞ্জ। এ ধরনের সমস্যাগুলো আদালতে আইনি পথে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এসব ঘটনায় শিক্ষার্থীদের হতাশার কথা স্বীকার করে শিক্ষা উপদেষ্টা বলেন, বিশেষ করে তারা প্রত্যাশা করে যে এসব বিষয় সমাধানে শিক্ষা মন্ত্রণালয় বা (শিক্ষা) উপদেষ্টার হস্তক্ষেপ থাকা উচিত। শিক্ষার্থীরা মনে করে, এটা তো শিক্ষার ব্যাপার, তাই শিক্ষা উপদেষ্টা সব ঠিক করে দেবেন। কিন্তু এই অবস্থা চলতে থাকলে কীভাবে কী করব অনেক সময় তা বোঝা যায় না। এর আগে ৯ দফা দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ করা।

সেদিন সচিবালয়ের ফটকের কাছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

Tags: উপদেষ্টাপরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টাশিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
Previous Post

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

Next Post

৮ বছর পর জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি

Next Post
জাবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির ছবি, দুইজন যুব নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছর পর জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি

বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন একজন বিদেশি সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT