এখনো পর্যন্ত দেশের সবচে’ বড় স্টার্টআপ এদেশের কৃষক, তাদের কোন সংগঠন নেই বলে হালের স্টার্টআপ কালচারে কৃষক অবহেলিত। বাংলাদেশ স্টার্টআপ সামিটে কৃষি ও খাদ্য নিয়ে কর্মঅধিবেশনে আলোচকরা একথা বলেছেন। তবে শিক্ষিত তরুণেরা কৃষিতে ঝুঁকছে, কাজেই কৃষি এবং কৃষকের সুদিন ফিরবে, আশার কথাও বলেছেন তারা।







