চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 পূর্বাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিতের নোটিশ, বহিষ্কার ১৬. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শৃঙ্খলাভঙ্গের দায়ে সংগঠনের ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

একই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছেন, অধিকতার তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরআগে ইডেন কলেজে হওয়া বিশৃঙ্খলা তদন্ত করে দেখতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার এবং কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিটি না মানায় পরবর্তীতে একজন পদত্যাগ করেন কমিটি থেকে।

পরে বিগত দিনগুলির ভিডিও ফুটেজ দেখে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অন্যদিকে বহিষ্কারের এ ঘটনায় স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। তাদের অভিযোগ, সভাপতি-সাধারণ সম্পাদক নিজেদের আক্রোশ থেকে তাদের বহিষ্কার করেছেন—দাবি তাদের। এছাড়া যে ২৫ জন সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে বিবৃতিতে সাক্ষর করেছিল, তার মধ্যে থেকে বেছে বেছে বহিষ্কার করেছে। যাদের বহিষ্কার করা হয়েছে তারা কেউই ইডেনের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী নন।

Tags: ইডেন কলেজছাত্রলীগের কমিটি স্থগিতবহিষ্কার
Previous Post

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে

Next Post
জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে

চরসোনাকুড়ের খাল দখল ও দূষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাবশালীদের দখলে অস্তিত্ব হারাচ্ছে চরসোনাকুড়ের ঐতিহ্যবাহী খাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT