চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পুলিশের বাধার ‍মুখে এড শেরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
এড শেরান ভারতের পুলিশের বাধার মুখে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কনসার্টের সুবাধে ভারতে অবস্থান করছেন চারবারের গ্র্যামি জয়ী ব্রিটিশ শিল্পী এড শেরান। সম্প্রতি দক্ষিণ ভারতের এক ব্যস্ত রাস্তায় গাইতে দেখা যায় তাকে। সেখানে পারফর্ম করার এক পর্যায়ে ভারতীয় পুলিশের বাধার মুখে পড়েন এই বিখ্যাত শিল্পী।

ব্যাঙ্গালোর শহরের দুটি কনসার্টের মধ্যবর্তী সময়ে শহরের চার্চ স্ট্রিটে পথসংগীত (বাসকিং) করার সিদ্ধান্ত নিয়েছিলেন এড শেরান। পরিকল্পনা মতো রাস্তার এক পাশে দাঁড়িয়ে গাওয়াও শুরু করেছিলেন। কিন্তু ‘শেপ অব ইউ’ গাওয়ার মাঝপথেই এক খাকি পোশাকধারী পুলিশ কর্মকর্তা তার গিটার ও মাইক্রোফোনের তার টেনে বের করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, এতে হতাশ হয়ে শেরান হাত তুলে প্রতিক্রিয়া জানান।

পরে স্থানীয় পুলিশ জানিয়েছে, শেরান আগে থেকেই অনুমতি চাইলেও তারা তা প্রত্যাখ্যান করেন। একজন সাধারণ নাগরিক হেল্পলাইনে কল করে এড শেরানের রাস্তায় দাঁড়িয়ে গাওয়ার বিষয়টি জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

ব্যাঙ্গালোর সেন্ট্রাল বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ শেখর এইচ. টেক্কানভার সিএনএন-কে বলেন, “আমরা অনুমতি দেইনি, কারণ চার্চ স্ট্রিট খুবই ব্যস্ত এলাকা, এবং আমরা চাই সেখানে মানুষ অবাধে চলাফেরা করুক।”

দক্ষিণ ভারতের রাস্তায় এড শেরান

তবে শেরান দাবি করেছেন, পারফরম্যান্সের অনুমতি তিনি আগেই পেয়েছিলেন। তিনি বলেন,“আমাদের বাসকিংয়ের অনুমতি ছিল”। তিনি ইনস্টাগ্রামে জানান “এটি পূর্বপরিকল্পিত পারফরম্যান্স ছিল, আমরা হুট করে হাজির হইনি।”

ঘটনাটি ভাইরাল হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ লেখেন, “চার্চ স্ট্রিটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এড শেরানকে লাইভ পারফর্ম করতে দেখলাম! কী দারুণ শহর!”

অনেকে আবার স্থানীয় প্রশাসনের সমালোচনা করে বলেন, “এত ছোটখাটো বিষয় নিয়ে কঠোর হওয়ার চেয়ে ট্রাফিক জ্যাম ও পানির সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত।”

এড শেরান সম্প্রতি মুম্বাইতে ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে একটি পারফরম্যান্স করেন, যা ভারতজুড়ে আলোড়ন তোলে। তিনি ভারতে আরও দুটি শো করার পর চীন ও সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। –সিএনএন

Tags: কনসার্টপারফর্মব্রিটিশ শিল্পীভারতীয় পুলিশলিড বিনোদন
Previous Post

বঙ্গোপসাগরে বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য

Next Post

অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড ব্রিটজকের

Next Post
South African cricketer celebrating after scoring a century in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড ব্রিটজকের

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে অর্থমন্ত্রী ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনের মধ্যে মূল‍্যস্ফীতি নামবে ৭ থেকে ৮ শতাংশে, নতুন মুদ্রানীতি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT