খাদের কিনার থেকে অর্থনীতি মোটা দাগে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দ্রুত সময়ে কিছু সংস্কার দৃশ্যমান হবে জানিয়ে তিনি আশা করেন নির্বাচিত সরকার সংস্কার অব্যাহত রাখবে। স্থলবন্দর দিয়ে পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।








