চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী গাড়ি চালক নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in অর্থনীতি
A A
নারী গাড়ি চালক ব্র্যাক ব্যাংকের জন্য নিয়োগ পেয়েছেন, গাড়ি চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈচিত্রতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিতের অংশ হিসেবে প্রতিষ্ঠানে নারী গাড়ি চালকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ-সমতা নিশ্চিতে কাজ করে। কর্মক্ষেত্রে নারীদের বিকাশে সহায়তা এবং গতানুগতিক ধারার বাইরের ক্ষেত্রগুলোতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিতে ব্র্যাক ব্যাংক যে প্রতিশ্রুতিবদ্ধ, এই নিয়োগ তারই প্রতিফলন।

ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অব.) বলেন, “একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক ‘কেউ রবে না পিছিয়ে’ মতবাদে বিশ্বাসী। আমরা নারীর ক্ষমতায়নে দেশে প্রচলিত উদ্যোগের বাইরে গিয়েও কাজ করার চেষ্টা করি। নারী সদস্যদের আমাদের প্রতিষ্ঠানের পরিবহন চালক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা সত্যিই অনেক গর্বিত। আমাদের এই উদ্যোগটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নতুন এক যুগের দ্বার উন্মোচন করবে। যেখানে কাউকে তাদের লিঙ্গ-পরিচয়ে মূল্যায়ন না করে বরং তার মেধা এবং প্রতিভা দিয়ে মূল্যায়ন করা হবে।”

নিয়োগপ্রাপ্ত শারমিন আক্তার শান্তা এবং তুলনা আক্তার ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে প্রশিক্ষণ সম্পন্ন করার পর একটি প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংকে গাড়ি চালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী এবং এসিড আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের নিয়োগ দিয়ে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিশ্চিতের উদাহরণ সৃষ্টি করেছে ব্র্যাক ব্যাংক।

Tags: অর্থনীতিব্র্যাক ব্যাংক
Previous Post

‘রাজউকে টাকা ছাড়া কোন কাজ হয় না’

Next Post

সত্য ঘটনায় চঞ্চল-রনির ‘দম’, বাজেট পাচ্ছেন ‘আনলিমিটেড’

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে দুই ব্যক্তি হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্য ঘটনায় চঞ্চল-রনির ‘দম’, বাজেট পাচ্ছেন ‘আনলিমিটেড’

সাউদি মিরপুরের উইকেটকে বাজে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের উইকেটকে ‘বাজে’ বলেছেন সাউদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT