নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান উপদেষ্টা কোন বার্তা দেননি, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা না হলেও, ইসি পুরোদমে প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিইসি। আগামী বছরের ফেব্রæয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য রেখে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি।








