চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 28, জানুয়ারি 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা আজ দুপুর ২টার মধ্যে না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার দাবি আদায়ে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আন্দোলকারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জাতীয়করণের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে রোববার শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জও করা হয়। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, অসহায় শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনা মেনে নেয়া যায় না। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে।

বর্তমানে সারাদেশে ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা আছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

Tags: ইবতেদায়ি শিক্ষকমাদ্রাসা শিক্ষা বোর্ড
Previous Post

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নিউজিল্যান্ডের এমিলি কের

Next Post

দেশের ছয় জেলায় ব্যান্ড সংগীতের আসর

Next Post
জনতা ব্যান্ড সংগীতের আসর উপভোগ করছে, মোবাইল দিয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ছয় জেলায় ব্যান্ড সংগীতের আসর

সিইসি নির্বাচন সুষ্ঠু করার জন্য ইইউ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ নির্বাচন সুষ্ঠু করা নিয়ে ইইউ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT