চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদারকির অভাবে অকেজো ইবির ৭০ লাখ টাকার প্রিন্টিং মেশিন

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
7:52 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
অবহেলায় পড়ে থাকা ৭০ লাখ টাকার প্রিন্টিং মেশিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেস অফিসের জন্য ১৯৯৮ সালে কেনা হয়েছিল ৭০ লাখ টাকা মূল্যের একটি প্রিন্টিং মেশিন। তবে প্রায় ৫ বছর ধরে এই মেশিনটি নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। মেশিনটি বিকল হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রিন্টিং কার্যক্রম বর্তমানে বাইরের প্রিন্টিং প্রেস থেকে করানো হচ্ছে যা বাৎসরিকভাবে ৮-১০ লাখ টাকা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, প্রেস অফিসের কর্মচারীরা কার্যত কোনো কাজ না করেও বেতন-ভাতা পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেস অফিস সূত্রে জানা যায়, এই প্রিন্টিং মেশিনটি ১৯৯৮ সালে বিদেশ থেকে আনা হয়েছিল। তবে ২০২০ সালে করোনাকালীন সময়ে দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকার কারণে মেশিনটি অকেজো হয়ে পড়ে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সব কাগজপত্র ও মুদ্রণকাজ বাইরের প্রতিষ্ঠান থেকে সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাইরের স্থানে প্রিন্ট করানোয় নিরাপত্তা ঝুঁকিসহ আর্থিক খরচও বেড়ে গেছে।

প্রেস অফিস সূত্রে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস, সান্ধ্যকালীন কোর্স, কেন্দ্রীয় লাইব্রেরি, পরিবহন অফিস, একাডেমিক শাখা এবং অন্যান্য বিভাগগুলোর প্রিন্টিং কাজের জন্য প্রেস অফিসের ওপর নির্ভরশীল। কিন্তু মেশিন নষ্ট হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বিল রশিদ, বালাম শীট, প্রশ্নপত্র, খাতা, ক্যালেন্ডার, ডায়েরিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র বাইরের দোকান থেকে প্রিন্ট করানো হচ্ছে। এতে করে বাৎসরিক ৮ থেকে ১০ লাখ টাকার অপচয় হচ্ছে।

এদিকে, মেশিনটি মেরামত করতে প্রায় সাড়ে তিন লাখ টাকার প্রয়োজন হবে বলে জানা গেছে। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেরামত কাজও শুরু করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম বলেন, ২০২০ সালে মেশিনটি নষ্ট হয়। তখনকার প্রেস প্রশাসকও মেশিনটি মেরামতের চেষ্টা করেছিলেন। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটি করা সম্ভব হয়নি। আমরা এ সমস্যাটি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেছি এবং দ্রুত সমস্যাটির সমাধান হবে বলে আশা রাখি।

Tags: ইবি
Previous Post

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

Next Post

এই সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল

ইকুয়েডরের ফুটবলার মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ বছরেই চলে গেলেন ইকুয়েডরের ফুটবলার মার্কো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT