চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির অনুমোদন

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
9:07 পূর্বাহ্ন 09, নভেম্বর 2025
in শিক্ষা
A A
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, বাংলাদেশে অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

শনিবার (৮ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইবির সমন্বয়ক ফোকলোর স্টাডিজ বিভাগের এস এম সুইট ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ইয়াশিরুল কবির সৌরভ। কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের গোলাম রব্বানী এবং মুখপাত্র হিসেবে রয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদিয়া মাহমুদ মিম।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম, যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন, সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নবনিযুক্ত আহ্বায়ক এস এম সুইট বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দায়িত্বে আমাকে উপযুক্ত মনে করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাইয়ের চেতনাকে সামনে রেখে আমরা নতুনভাবে কাজ করার সুযোগ পেয়েছি। যারা কমিটিতে আছে, যারা নেই সবাইকে সাথে নিয়েই একসাথে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

 

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়কমিটি গঠনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন জারি

Next Post

ইসলামিক সলিডারিটি গেমসে পদক জিতলেন বাংলাদেশের মারজিয়া

Next Post
বাংলাদেশের মারজিয়া ইসলামিক সলিডারিটি গেমসে পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক সলিডারিটি গেমসে পদক জিতলেন বাংলাদেশের মারজিয়া

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে জনসমাগম ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে প্রাথমিক শিক্ষকের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT