চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বছর ভাত খান না, বিএনপি ক্ষমতায় না আসলে খাবেনও না

এস কে রাসেল by এস কে রাসেল
1:26 অপরাহ্ন 27, জুলাই 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
বনজঙ্গলে বসে থাকা বৃদ্ধ ব্যক্তি, ক্ষুধার্ত ও দুর্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় রাজনৈতিক দলকে ভোট দিতে না পেরে প্রতিবাদ স্বরূপ ১৪ বছর ধরে ভাত খান না কিশোরগঞ্জ জেলার একজন বিএনপি সমর্থক। শুধু কলা, রুটি, বিস্কুটসহ শুকনো খাবার খেয়েই কাটিয়ে দিলেন ১৪ বছরেরও অধিক সময়। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না, এমন প্রতিজ্ঞা করেছেন ৭৬ বছর বয়সী কৃষক ইনু মিয়া। তার এই প্রতিবাদ ইতিমধ্যে এলাকায় আলোচিত হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম জগৎচর গ্রামের বিএনপি সমর্থক ইনু মিয়া কৃষি শ্রমিক হিসেবে মানুষের জমিতে কাজ করতেন। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে ব্যাথা পেয়ে বর্তমানে তিনি লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। তাই এখন আর কাজ করতে পারেন না। শুয়ে বসেই দিন কাটছে ইনু মিয়ার। তার স্ত্রী জোছনা খাতুন। ইনু মিয়া তিন সন্তানের জনক। বড় ছেলে ইকবাল হোসেন সিএনজি চালিত অটোরিকশা চালায় ছোট ছেলে জাকির হোসেন জুতা তৈরির দোকানে কাজ করেন। মেয়ে মার্জিয়া খাতুনকে বিয়ে দিয়েছেন।

বৃদ্ধ কৃষক গাছের পাশে দাঁড়িয়ে, প্রকৃতি পরিবেশে শান্তিপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পশ্চিম জগৎচার গ্রামের ইনু মিয়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে নিবেদিত প্রাণ। ২০০৮ সালের নির্বাচনে পশ্চিম জগৎচার প্রাথমিক বিদ্যালয়ের বিএনপিকে ভোট দিয়ে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন। তারপর তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততোদিন তিনি ভাত খাবেন না। তার এই প্রতিজ্ঞাকে আরও দৃঢ় করে তোলে ২০১৮ সালের নির্বাচনে ভোট না দিতে পেরে। ওই নির্বাচনেও একই কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে লাইন থেকে ঘাড় ধরে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাক্রমে তিনি ভাত না খেয়ে পার করেছেন একে একে ১৪টি বছর। বিভিন্ন পারিবারিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ভাত খান না। পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেনি। তার একই কথা, যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত স্পর্শ করবে না। তার এমন দৃঢ় প্রতিজ্ঞা পালনের খবর ছড়িয়ে পড়ায় ইনু মিয়াকে দেখতে এবং তার কথা শুনতে প্রায়ই লোকজন আসেন তার বাড়িতে।

রংপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনু মিয়ার স্ত্রী জোছনা খাতুন বলেন, উনাকে অনেক চেষ্টা করতেছি ভাত খাওয়ানো জন্য, কিন্তু পারিনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে নিয়েও ভাত খাওয়াতে পারেনি। উনার একটাই কথা যতদিন পর্যন্ত না বিএনপি ক্ষমতায় যাবে ততোদিন ভাত খাবেন না। রুটি, পুরি, বিস্কুট, চা এগুলো খেয়ে বেঁচে আছেন তিনি। একমাত্র মেয়ে মার্জিয়া খাতুনের বাড়িতে গেলেও তিনি ভাত খান না। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বাজারে উনার সাথে দেখা করে কিছু সহায়তা করেছেন এবং বলে গেছেন বেগম খালেদা জিয়ার সাথে উনাকে দেখা করানোর ব্যবস্থা করবেন।

রামদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া বলেন, আমি এলাকাবাসী হিসেবে জানি ইনু মিয়া একজন বিএনপি প্রেমী লোক। উনি বিএনপিকে খুব ভালোবাসেন। ২০০৮ সাথে থেকে দীর্ঘ ১৪ বছর যাবত ভাত খান না। ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতনের পর থেকে তার মনের অভিমান আরও তীব্র হয়। উনার মত বিএনপি দলীয় প্রেমিক আসলে খুঁজে পাওয়াটা দুষ্কর বিষয়।

 

Tags: কিশোরগঞ্জবিএনপি সমর্থক
Previous Post

বার্সেলোনার জালে আর্সেনালের ৫ গোল

Next Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

Next Post
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন, বিশাল সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

প্রসিদ্ধ আইরিশ গায়িকা, সেলিব্রিটি ছবি, জনপ্রিয় শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন জনপ্রিয় আইরিশ গায়িকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT