চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয় দিনও সাউথ জোনের

বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো মাঠে গড়ানো মেয়েদের তিনদিনের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (ডব্লিউবিসিএল) প্রথমদিন নিজেদের করে নিয়েছিল সাউথ জোন। দ্বিতীয় দিনও তাদের, ব্যাটারদের পর আলো ছড়িয়েছেন বোলাররা। অন্য ম্যাচে নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহ গড়ার পথে ছুটছে সেন্টাল জোন।

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে ইস্ট জোনের ১৯৩ রান সামনে রেখে ১ উইকেটে ১৬৪ রানে প্রথমদিন শেষ করেছিল সাউথ জোন। দ্বিতীয় দিনে ৩৪৭ রানে থামে তাদের ইনিংস। ১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়েছে ইস্ট জোন। ১২৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটে নামবে তারা। শম্পা ইসলাম ১২ রানে এবং শারমিন সুপ্তা ১২ রানে দিন শুরু করবেন।

রোববার দ্বিতীয় দিনে ২৯ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামে সাউথ জোন। আয়েশা আক্তার ৮২ রানে এবং ঝিলিক ৩৮ রানে শুরু করেন। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আয়েশা ফিরে গেলে জুটি ভাঙে। আয়েশা ১৫৪ বলে ৯৪ রান করে ফেরেন। ১১৪ বলে ৮২ রান করেন ঝিলিক। অধিনায়ক রাবেয়া আক্তার ৯৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন। শেষদিকে সানজিদা আক্তার মেঘলা ৪১ বলে ২২ রান করেন। সাউথ জোনের ইনিংস থামে ৯৩.৩ ওভারে ৩৪৭ রানে।

প্রথম ইনিংসে ইস্ট জোনের হয়ে শরিফা খাতুন ৪ উইকেট নেন। সাবেকুন নাহার নেন দুটি উইকেট।

১৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটার হারায় ইস্ট জোন। পরে শম্পা ও সুপ্তা মিলে ২৬ রানে দিন শেষ করেন।

দ্বিতীয় দিনে সাউথ জোনের হয়ে সালমা খাতুন দুটি এবং সানজিদা আক্তার মেঘলা একটি উইকেট নেন।

প্রথমদিনে টসে হেরে আগে ব্যাটে নেমে ৫৯.৪ ওভার ব্যাট করে ১৯৩ রানে থামে ইস্ট জোন। জবাবে নেমে দিনের বাকি সময়ে ৩৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ১৬৪ রান তোলে সাউথ জোন।

বড় সংগ্রহের পথে সেন্ট্রাল জোন
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের ২৪০ রান সামনে রেখে ব্যাটে নেমে ২৯ রান তুলে প্রথমদিন শেষ করেছিল সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিনের পুরোটা ব্যাট হাতে কাটিয়ে দিয়েছে তারা। ৫ উইকেটে ৩০৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে। নিগার সুলতানা জ্যোতি ৮৫ রানে এবং নাহিদা আক্তার ২৭ রানে তৃতীয় দিন শুরু করবেন।

প্রথমদিনে ২৯ রান তোলা উদ্বোধনী জুটি দ্বিতীয় দিনে আরও ৯৫ রান যোগ করেন। ৪১.৩ ওভারে দলীয় ১২৪ রানে ফারজানা আক্তার লিসা ফিরে গেলে জুটি ভাঙে। ১৩৭ বলে ৬০ রান করেন এ ওপেনার। একই ওভারে লতা মন্ডলের উইকেটও হারায় সেন্ট্রাল জোন। আরেক ওপেনার মুর্শিদা খাতুনকে নিয়ে হাল ধরেন জ্যোতি। ১৫১ রানে মুর্শিদাও ফিরে যান। ১৪২ বলে ৬৬ রান করে।

জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও আরেকপ্রান্তে আরও দুই ব্যাটার হারায় সেন্ট্রাল জোন। শারমিন আক্তার সোহা ৮ রানে এবং স্বর্ণা আক্তার ৩৮ রানে ফিরে যান। পরে নাহিদাকে নিয়ে দিন শেষ করেন সেন্ট্রাল জোন অধিনায়ক। জ্যোতি ৮৫ রানে এবং নাহিদা ২৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনে নর্থ জোনের হয়ে বল হাতে দারুণ করেন জান্নাতুল ফেরদাউস সুমনা। ৩৩ ওভার বল করে ৮৬ রান খরচায় ৫ উইকেট তুলে নেন।

প্রথমদিনে টসে জিতে আগে ব্যাটে নামা নর্থ জোন ৯৫ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে দিনের বাকি সময়ে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান তোলে সেন্ট্রাল জোন।

Tags: ইস্ট জোনজ্যোতিডব্লিউবিসিএলনর্থ জোনবিসিবিলিড স্পোর্টসসাউথ জোনসেন্ট্রাল জোন
Previous Post

গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

Next Post

ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হারল ইউনাইটেড

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হারল ইউনাইটেড

বাংলাদেশের নেতাদের সাথে সাক্ষাৎকারের মুহূর্ত, রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করতে চান রাহাত ফতেহ আলী খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT