চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আবারও ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পের সিগন্যাল দেখানোর জন্য সিজার সিগন্যাল ডায়াগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

৫.৪ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রোববার ৯ নভেম্বর দুপুর ১২টা ৬ মিনিটের দিকে আন্দামান সাগরের কাছে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) দাবি করেছে, কম্পনের মাত্রা আসলে ৬.০৭। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, কম্পন ছিল তুলনামূলকভাবে শক্তিশালী।

ভূমিকম্পের সময় দ্বীপপুঞ্জে বহু দেশি-বিদেশি পর্যটক অবস্থান করছিলেন। হঠাৎ ভুমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক সপ্তাহ আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান ও এর আশপাশের অঞ্চল পৃথিবীর অন্যতম সক্রিয় ভূকম্পন প্রবণ এলাকা। নিয়মিতভাবে এ অঞ্চলে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি থেকে যায়।

হিন্দুস্তান টাইমস

Tags: ভূমিকম্প
Previous Post

কী হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, ছবি ভাইরাল

Next Post

আজিজুলের সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে সিরিজ ড্র বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের দৃশ্য, ব্যাটসম্যান ও বোলার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিজুলের সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে সিরিজ ড্র বাংলাদেশের

আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত: আসিফ মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT