চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র জমজমাট টিজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
ডেডপুল চরিত্রের কস্টিউম পরা ব্যক্তি, সিনেমার টিজার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি ‘ডেডপুল থ্রি’। রবিবার প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। টিজারে জানা গেছে, ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম।

‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির নাম ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ওয়েড উইলসনের জন্মদিনের কেক দিয়ে শুরু হয় টিজার। এই চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস। যদিও তাকে চেনার উপায় নেই। তার এরপরেই তার ওপর হয় হামলা, টেনে ছিঁড়ে ফেলা হয় চুল। পরের অংশে তাকে চুল ছাড়াই টাক মাথায় দেখানো হয়েছে। এরপর তাকে দেখা যায় ডেডপুল রূপে।

সুপারহিরো মুভির ‘সুপারহিরো’ বলতেই চোখে ভাসে পেশিবহুল শরীরের কাউকে। তবে সুপারহিরোর এই ইমেজের বাইরে বেরিয়ে এসেছে মার্ভেলের যে চরিত্র, সেটি হলো ডেডপুল। সুপারপাওয়ারের অধিকারী হয়ে যায় ওয়েড উইলসন। এরপর তাকে লাল-কালো পোশাকে একাধিক অ্যাকশনে ভরপুর দৃশ্যতে দেখা যায়। সব শেষে দেখা যায় উলভারিনের ছায়া।

সিনেমার বেশ বড় অংশ জুড়ে ডেডপুলকে দেখা যাবে টিভিএ-এর সঙ্গে কাজ করতে। দুজন মিলে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে রক্ষা করার লড়াই করবেন তারা। টিজারের এক অংশে ডেডপুল নিজেকে ‘মার্ভেল জিসাস’-ও বলেন। তাকে বলতে শোনা যায়, ‘সিনেম্যাটিক ইউনিভার্স রক্ষা করতে যাচ্ছি।’

টিজার দেখে মুগ্ধ ভক্তরা। প্রশংসায় ভাসছে কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, ‘কী দারুণ টিজার। এখন এতদিন অপেক্ষা করবো কী করে!’ এক ভক্ত লিখেছেন, ‘ভেবেছিলাম ভালো লাগবে না। কিন্তু কিছুই না বদলানোতে উত্তেজনা আরও বেড়ে গেল। ধন্যবাদ মার্ভেল জেসাস।’ আরেকজনের মন্তব্য, ‘বহুদিন পরে কোনো মার্ভেল মুভি দেখার ইচ্ছা হলো।’

উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।

সূত্র: কইমই

Tags: 'ডেডপুল অ্যান্ড উলভারিন'উলভারিনডেডপুলমার্ভেলরায়ান রেনল্ডসলিড বিনোদনহিউ জ্যাকম্যান
Previous Post

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ‘নেই কাজ তো খই ভাজ’: ওবায়দুল কাদের 

Next Post

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতি ঠিক পথেই এগুচ্ছে: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই, অর্থনীতি ঠিক পথেই এগুচ্ছে: অর্থমন্ত্রী

ঢাকার মেট্রোরেলে যাত্রীরা ভিড় করছে, ট্রেনের গেটের কাছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের বগি বাড়বে না, সময় কমতে পারে ২ মিনিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT