চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়তে পারে ই-রিটার্ন দাখিলের সময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

চলতি ২০২৫–২৬ করবর্ষে ই-রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে চিঠি দিয়েছেন বিভিন্ন কর আইনজীবী সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধি। এ বিষয়ে এনবিআরের মধ্যেও ইতিবাচক মনোভাব রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রীর অনুমোদন পেলে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সম্প্রতি বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) দুই মাস এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতি এক মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা সময় বৃদ্ধির পক্ষে ১৩টি যুক্তি তুলে ধরেছে।

সংগঠনগুলোর মতে, সার্ভার ডাউন ও ধীরগতির সমস্যা, ওটিপি জটিলতা, কাগজপত্র ও চালানের নম্বর ইনপুটে বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাট, নির্বাচন উপলক্ষে টানা ছুটি, আয়কর আইনের সংশোধন, দেরিতে পরিপত্র প্রকাশ ও দেশব্যাপী নেটওয়ার্ক সমস্যায় করদাতারা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি ই-রিটার্ন বিষয়ে দক্ষতার অভাব, অর্থনৈতিক সংকট, রমজান ও ঈদের ব্যস্ততাও সময় বাড়ানোর যৌক্তিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন। তবে চলতি বছরে তিন দফায় সময় বাড়িয়ে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এনবিআর সূত্র জানায়, এখন পর্যন্ত অনলাইনে ৩৯ লাখের বেশি এবং অফলাইনে প্রায় তিন লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ে ৬০ হাজার ১১৩ কোটি টাকার ঘাটতি রয়েছে। সবচেয়ে বেশি ঘাটতি দেখা দিয়েছে আয়কর খাতে, যেখানে প্রায় ২৮ হাজার ৯২৫ কোটি টাকা কম আদায় হয়েছে।

Tags: অর্থনীতিআয়করই-রিটার্নএনবিআরকরদাতাজাতীয় রাজস্ব বোর্ডট্যাক্স রিটার্নবাংলাদেশরাজস্ব আদায়
Previous Post

দায়িত্ব গ্রহণ করে নতুন আইজিপির যে প্রত্যয়

Next Post

পর্তুগালের বাঙালি অধ্যুষিত এলাকায় গোলাগুলি, বাংলাদেশিসহ আহত ৪

Next Post
ছবি: প্রতিনিধি

পর্তুগালের বাঙালি অধ্যুষিত এলাকায় গোলাগুলি, বাংলাদেশিসহ আহত ৪

ছবি: সংগৃহীত

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা নিরাপদ না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT