চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর চোটে বিশ্বকাপে অনিশ্চিত দিবালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 10, অক্টোবর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়লেন পাওলো দিবালা। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার জন্যই কেবল নয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলাই যে এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার।

রোববার রাতে স্তাদিও অলিম্পিকোতে সিরি আ’র ম্যাচে লেচ্চের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোমা। ৪৮ মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেছেন দিবালা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড কোনো উদযাপনই করেননি। বাঁ-পায়ের ঊরুতে টান অনুভব করেন এবং শারীরিকভাবে খারাপ অনুভব করতে থাকেন। ৫০ মিনিটে তার বদলি নামাতে বাধ্য হন কোচ হোসে মরিনহো। বেঞ্চে বসার সময় দিবালার চোখে ছিল জল। বরফের ব্যাগ নিয়ে ঊরুতে শীতলতা আনতে চেষ্টা করছিলেন।

ম্যাচ শেষে মরিনহো বলেছেন, চোটটি খুব গুরুতর লাগছে। আমি এটাকে খারাপই বলব। পাওলোর (দিবালা) সাথে কথা বলার পর সত্যি বলতে আমি চোটটাকে খুব গুরুতর মনে করছি।

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। দিবালার ইনজুরি কতটা গুরুতর তা বিস্তারিত জানা না গেলেও আশঙ্কা রয়েছে তিনি ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। এমন হলে ২৮ বর্ষী ফুটবলারের কাতারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।

সোমবার দিবালার মেডিকেল চেকআপ করানো হবে। এরপর মিলতে পারে চূড়ান্ত কোনো খবর।

কয়েকবছর ধরেই পেশির ইনজুরির সঙ্গে লড়াই করছেন দিবালা। যার প্রেক্ষিতে ফ্রি এজেন্ট হিসেবে তাকে চলে যেতে অনুমতি দিয়েছিল জুভেন্টাস।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022দিবালারোমালিড স্পোর্টসসিরি আ
Previous Post

দক্ষিণী ফিল্মফেয়ারে ‘পুষ্পা’ ও ‘জয় ভীম’র জয়জয়কার

Next Post

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

Next Post
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

রুনা লায়লা ফুটবল হাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাফীর হাত থেকে কেন ফুটবল তুলে নিলেন রুনা লায়লা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT