চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ায় ডিইউজের একাংশের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডিইউজের লোগো, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর একাংশ। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ডিইউজে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

সোমবার ১১ নভেম্বর এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।

বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মত মামলা-হামলা চলমান থাকবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। এছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না।

ডিইউজে অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Tags: অ্যাক্রিডিটেশন কার্ডডিইউজেসাংবাদিক
Previous Post

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়: সম্পাদক পরিষদ

Next Post

ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে শেখ হাসিনাকে!

Next Post
শেখ হাসিনা ও শেখ হাসিনার ছবি, ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে শেখ হাসিনাকে!

বিশেষ আলোচনা সভায় তিনজন বক্তা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ একটি মানবাধিকার: ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT