চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে অগ্নিশিখা নিক্ষেপ, আয়াক্সের ম্যাচ পণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
অগ্নিশিখা নিক্ষেপের ঘটনা ঘটছে মাঠে, আয়াক্সের ম্যাচ বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচ লিগে মৌসুমের শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলে খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই আয়াক্স। ১৮ দলের পয়েন্ট টেবিলে ১৩ নম্বরে রয়েছে নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলটি। এমন বাস্তবতায় ঘরের মাঠে ফেইনুর্ডের বিপক্ষে ৩৭ মিনিটে মধ্যে তিন গোল হজম করে ৩৬ বারের ডাচ চ্যাম্পিয়ন দলটি। ম্যাচে পিছিয়ে পড়ার পর মাঠেই অগ্নিশিখা নিক্ষেপ করে দর্শকরা। শেষপর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ। 

ইয়োহান ক্রুইফ এরেনায় রোববার ফেইনুর্ডের সঙ্গে ৩-০তে পিছিয়ে পড়ে আয়াক্স। ৫৬ মিনিটের সময় ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আর ম্যাচ গড়ায়নি। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘দর্শকদের এমন আচরণ আয়াক্স ক্লাবের সংশ্লিষ্ট বিষয় হতে পারে না।’

‘নতুন মৌসুমে খারাপ শুরুর কারণে সমর্থকরা হতাশ হতে পারেন, সেটি বোধগম্য। তবে এটি কখনোই উচ্ছৃঙ্খল আচরণের কারণ হতে পারে না। যারা অনিরাপদ বোধ করেছেন বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

খেলা বন্ধ করে দেয়ার পরেও ছিল ঘটনার রেশ। স্টেডিয়ামের বাইরে কট্টর সমর্থদের থামাতে আমস্টারডাম পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে। পুলিশ জানিয়েছে, ‘ঘটনার পর মাঠে ঢুকতে চেষ্টা করে বেশ কিছু দর্শক। তাদের ছত্রভঙ্গ করতেই এমন ব্যবস্থা নেয়া হয়।’

ঘটনার পর ফেইনুর্ডের খেলোয়াড় ও স্টাফদের বেশ কিছু সময় ড্রেসিংরুমে থাকতে হয়েছিল। পরে পরিস্থিতি অনুকূলে আসলে মাঠ থেকে বের হন খেলোয়াড় ও স্টাফরা।

ম্যাচে ফেইনুর্ডের হয়ে দুই গোল করেন সান্তিয়াগো গিমেনেজ, অন্যটি ইগর পাইক্সাও। দলটির কোচ আর্নে স্লট বলেছেন, ‘এটা বিশেষভাবে বিরক্তিকর যখন ম্যাচটি এভাবে শেষ হয়। খুব সুন্দর কিছু করার সুযোগ আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে।’

‘ওই সময়ের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তার কারণ বুঝতে পারছি। কিন্তু আমরা জয়ের অনুভূতিটা অনুভব করতে পারছি না। কোনোভাবেই সন্তুষ্ট হয়ে বাসে উঠতে পারব না।’

Tags: আয়াক্সডাচ লিগলিড স্পোর্টস
Previous Post

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘বার্ডে’ বড় পরিবর্তন আনছে গুগল

Next Post

লালবাগে মিষ্টির দোকানে আগুন

Next Post
দুটি অগ্নিনির্বাপণ কর্মী আগুনের সামনে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লালবাগে মিষ্টির দোকানে আগুন

ইটালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডেনারো মৃত্যুবরণ করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া মেসিনা ডেনারো মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT