চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়া দশমী: ক্যাটরিনা-হৃতিকদের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য বিজয়া দশমী শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের এই উৎসবের আজ বিজয়া দশমী। দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে এটি বলিউডেও বেশ জমজমাট ভাবে পালন করা হয়। প্রতি বছরের মত এবছরও কলকাতার পাশাপাশি মুম্বাইয়েও দুর্গাপূজা মণ্ডপগুলো ঝলমল করেছে তারকাদের উপস্থিতিতে।

রানি মুখার্জি থেকে শুরু করে কাজল, ক্যাটরিনা, সুস্মিতা সেন, কিয়ারা আডভানি, হেমা মালিনী সহ আরও অনেক তারকার দেখা মিলেছে পূজামণ্ডপগুলোতে। এবার সোশ্যাল মিডিয়া থেকেও বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন বলিউডের এক ঝাঁক তারকা।

বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম থেকে লাল শাড়ি পরা একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, ‘দশমী মুবারক’।

অভিনেতা হৃতিক রোশন নিজের এক্স (সাবেক টুইটার) থেকে শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘দশমী! আমরা মন্দের উপরে ভালোর আধিপত্য কামনা করি। তেমনই আসুন আমরা একে অপরের মাঝে ভালোটা খুঁজে নেই। আমাদের পার্থক্যগুলোও সহজভাবে গ্রহণ করে নেই, আমাদের মাঝে যেন বিভেদ তৈরি করতে না পারে সেগুলো। সবসময়ে মনে রাখি, একটি বিষয়ই আমাদের সবাইকে এক করে- আমরা সবাই মানুষ! সবাই। সবখানে। সবাইকে দশমীর শুভেচ্ছা। ভালোবাসা, হাসি ও ইতিবাচকতায় ভরে থাকুক জীবন।’

শ্রদ্ধা কাপুর তার ভক্তদের উদ্দেশ্যে দশমী শুভেচ্ছা বার্তা জানিয়ে দেবী দুর্গার শক্তি তুলে ধরে লিখেছেন যে, “মনে রাখবেন, যখন সকল দেবতা মিলেও মহিষাসুরকে পরাজিত করতে পারেনি, তখন তাদের সমস্ত শক্তি একত্রিত করে একজন নারী যোদ্ধা, মা দুর্গা তৈরি করতে হয়েছিল। যিনি শেষ পর্যন্ত অসুর রাজাকে পরাজিত করেছিলেন।”

এছাড়াও সোশ্যাল হ্যান্ডেলে দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, অক্ষয় কুমার, সানি দেওল সহ আরও অনেক তারকারা।

সূত্র: পিঙ্কভিলা

Tags: আলিয়া ভাটক্যাটরিনা কাইফবলিউড তারকাবিজয়া দশমীশারদীয় দুর্গাপূজাশ্রদ্ধা কাপুরহৃতিক রোশন
Previous Post

সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে খালেদা জিয়াকে

Next Post

ক্যাপসুল থেকে গ্রহাণু বেন্নুর নমুনা বের করতে পারছে না নাসা

Next Post
নাসার গ্রহাণু নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাপসুল থেকে গ্রহাণু বেন্নুর নমুনা বের করতে পারছে না নাসা

শরিফুলের নাচের দৃশ্য, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নাচলেন শরিফুল, উদযাপনে টিম টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT