চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্জয়ের ভয়ংকর প্রতারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিচিত নাম্বার ফোনে প্রথমেই জিজ্ঞেস করা হয় ‘দোস্ত কেমন আছস-কই তুই?’ অপ্রস্তুত অপরপ্রন্তের মানুষটি জানতে আগ্রহী হয় তার কোন বন্ধু ফোন দিল?

প্রতারণার প্রথম ধাপ এটাই। কখনও প্রতারক আপনাকে ফোনে জিজ্ঞেস করবে ‘‘আমাকে চিনলি না, তোর স্কুল বন্ধু, বলতো আমি কে?’’ এমনকি অপ্রস্তুত আপনাকে চমকে দিবে স্কুলের কোন কোন বন্ধুর সাথে যোগাযোগ হয়? তাদের ফাঁদে পা দিলেই আপনি ফাঁদে পা দিলেন। কখনও আবার কোন প্রতারক জিজ্ঞেস করবে ‘চিনলি না তোর কোন বন্ধুটি বিদেশ থাকে? প্রতারণার শুরুটা এভাবেই হয়।

নানান অভিনব কায়দায় গত ছয় মাসে আড়াই হাজার মানুষের সঙ্গে প্রতারণা করেছে সাইফুল ইসলাম ওরফে দুর্জয় নামে এক প্রতারক।

সুনির্দিষ্ট অভিযোগেরভিত্তিতে অভিনব কায়দায় প্রতারণায় জড়িত দুর্জয়কে সবুজবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গত ৫ জানুয়ারি ভুক্তভোগী আমির হোসাইন মোল্লাসহ তার দুই বন্ধুকে আসামি মো. সাইফুল ইসলাম নিজেকে বন্ধু আতিকুল্লাহ শাহের পরিচয় দিয়ে ফোন করে তার মায়ের মৃত্যু সংবাদ জানায় এবং জরুরিভিত্তিতে বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে। বন্ধুর মায়ের মৃত্যু সংবাদ শুনতে পেয়ে তারা তিন বন্ধু মিলে তাৎক্ষণিক ১ লাখ ৬৯ হাজার টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে পাঠিয়ে দেয়। এরপর যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। খোঁজ-নিয়ে জানতে পারেন পরিচয়ও ভুয়া।

দুর্জয়ের ভয়ংকর প্রতারণার সঙ্গে জড়িত তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে প্রতারক দুর্জয়কে গ্রেপ্তার করে ডিবি

হারুন বলেন, আসামি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনী হাতে গ্রেপ্তার হয়েছে। আসামির বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে। তার বাড়ী নীলফামারি জেলার ডোমার থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে অবস্থান করে সে প্রতারণার কাজটি সম্পন্ন করে এবং পাশ্ববর্তী লালমনিরহাট জেলার বিভিন্ন বিকাশের দোকান হতে ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলে নেয়।

হারুন বলেন, পুরো নীলফামারি জেলায় জ্বীনের বাদশা নামে ব্যাপকভাবে পরিচিত দুর্জয় পুলিশের উপস্থিতি টের পেলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অংশে চলে যায়। সে প্রায় ১০ বছর যাবৎ এই প্রতারণার সাথে জড়িত। এই কাজে তার কয়েকজন সহযোগীও আছে। যাদের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ফোন চুরি করে এবং আরেকটি গ্রুপ বিভিন্ন এলাকায় বিকাশের দোকান থেকে প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা ক্যাশ করে।

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন অর রশীদ

দীর্ঘ ১০ বছরে সে কতজনের সঙ্গে প্রতারণা করেছে জানতে চাইলে ডিবি পুলিশ প্রধান হারুন বলেন: তার সঠিক সংখ্যা নির্ধারণ করা না গেলেও গত ৬ মাসের বিশ্লেষণে দেখা যায়, সে প্রায় শতাধিক সিম ব্যবহার করে প্রায় ২ হাজার ৫০০ জন ব্যক্তিকে ফোন করেছে। যোগাযোগ করে জানতে পেরেছি তাদের অধিকাংশরাই প্রতারিত হয়েছেন, সিম্প্যাথি থেকে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা দিয়েছেন।

প্রতারণার কাজে চুরির ফোন ব্যবহার করা হতো জানিয়ে ডিবি প্রধান বলেন: সহযোগী মির্জা গত ৩ জানুয়ারি নীলফামারি জেলার ডিমলা থানা এলাকার একটি নির্বাচনী মিছিল থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি করে দুর্জয়কে এনে দেয়। প্রথমে সে ওই ফোনের বিকাশ ও নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেয় এবং পরে  ওই ফোনের মাধ্যমে প্রতারণা করে।

Tags: জিনের বাদশাডিবি প্রধান হারুন অর রশীদদুর্জয়প্রতারণা
Previous Post

রোগীর বিল পরিশোধে ঋণ নিতে বাধ্য করল হাসপাতাল

Next Post

রমজানে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল

Next Post
বিধ্বস্ত ভবন ও ধ্বংসাবশেষ, ইসরায়েলি হামলার পর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল

বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ সুস্থতার জন্য দোয়া চেন্নাই থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের সুস্থতা চেয়ে চেন্নাইয়ের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT