চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্গাপূজায় গুজবকারীরা যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 18, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
পুলিশ কর্মকর্তারা কনফারেন্সে অংশগ্রহণ করছেন, একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দুর্গাপূজায় গুজব সৃষ্টি করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ সদরদপ্তরের কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যেন দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেক্ষেত্রেও সজাগ থাকতে হবে।

পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান তিনি।

আইজিপি আরও বলেন, আইনি দায়িত্ব যথাযথ ও আইনানুগভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আইজিপি মাঠ পর্যায়ের সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে দেশে অথবা দেশে বাইরে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৩ ও জুলাই -সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি (ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি) সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত কনফারেন্সে উপস্থাপন করেন।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে গত বছর জুলাই-সেপ্টেম্বরের তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গাসহ বিভিন্ন মামলা কমেছে।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম শাখা সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ কনফারেন্সে অংশগ্রহণ করছেন।

Tags: আইজিপিদুর্গাপূজা
Previous Post

শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ

Next Post

হারের ম্যাচে চোটে চোখের জলে মাঠ ছেড়েছেন নেইমার

Next Post
নেইমার চোটে পড়ে মাঠে পড়ে আছেন, চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের ম্যাচে চোটে চোখের জলে মাঠ ছেড়েছেন নেইমার

বিএনপির নেতার সমাবেশে বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুলুসহ বিএনপির ৩ নেতাকে আটকের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT