চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের সিনেমাতে দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বাংলাদেশের দুর্গোৎসবের আনন্দময় দৃশ্য, নারীরা পাঞ্জাবি ও শাড়ি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দীর্ঘদিন ধরেই টলিউডের অনেক ছবিতে উঠে এসেছে দুর্গাপূজার প্রেক্ষাপট। কিন্তু তাই বলে যে বলিউডের ছবি পিছিয়ে আছে, তা নয়। অনেক হিন্দি ছবিতেই দেখা গেছে দুর্গাপূজার দৃশ্য। আজ রইল সে রকম কিছু ছবির খোঁজ-

কাহানী
২০১২ সালে মুক্তি পায় পরিচালক সুজয় ঘোষের ‘কাহানী’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিদ্যা বালানকে (বিদ্যা বাগচী)। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়(সাত্যকি সিংহ) এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি (ইন্সপেক্টর ‘খান’)। ছবিতে দেখা যায় গর্ভবতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদ্যা বাগচী দুর্গাপূজার সময় কলকাতায় এসেছেন তার নিখোঁজ স্বামী অর্ণব বাগচীর সন্ধানে। এই কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর সাত্যকি সিংহ। বিদ্যা কি আদৌ অর্ণবকে খুঁজে পাবেন? সেই প্রশ্নের উত্তর ধরেই এগোয় ছবি। পুরো ছবি জুড়েই কলকাতা, বাঙালিয়ানা ও দুর্গাপূজা আলাদা চরিত্র হিসেবে ফুটে উঠে।

পরিণীতা
পরিচালক প্রদীপ সরকারের পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধায়ের উপন্যাস ‘পরিণীতা” অবলম্বনে তৈরি। এই ছবি ২০০৫ সালে মুক্তি পায়। মুখ্য চরিত্রে বিদ্যা বালান (ললিতা), সাইফ আলি খান (শেখর) এবং সঞ্জয় দত্ত (গিরীশ)-কে দেখা গিয়েছে। ললিতা- শেখর -গিরীশ এদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া নিয়েই এই ছবির প্রেক্ষাপট। ছবিটির একটি দৃশ্যে দুর্গাপূজোর সময় শেখর এবং গিরীশকে ধুনুচি নাচ করতে দেখা গিয়েছে।

ভিকি ডোনার
সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’ ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানা (ভিকি আরোরা), ইয়ামি গৌতম(অসীমা রায়) এবং আন্নু কাপুর(ডঃ বলদেব চাড্ডা)কে। এই ছবি এক পাঞ্জাবি ছেলে এবং এক বঙ্গ ললনার মিষ্টি এবং মজাদার ভালবাসার গল্প। ছবিতে দেখা যায় দিল্লিবাসী পঞ্জাবি ছেলে ভিকি সেখানকারই বাঙালি মেয়ে অসীমার প্রেমে পড়ে যায়। এই ছবিতে শুধু মাত্র যে দুটো ভিন্ন সংস্কৃতির পরিবারকেই দেখা হয়েছে। এছাড়াও দিল্লির সিআর পার্কে এই প্রেমিক যুগলকে বাঙালি কমিউনিটির আয়োজিত দুর্গাপূজায় প্যান্ডেল হপিং করতে দেখা গেছে।

দেবদাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে ২০০২ সালে মুক্তি পায় ‘দেবদাস’। পরিচালনায় ছিলেন সঞ্জয় লীলা বানসালী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শাহরুখ খান(দেবদাস), ঐশ্বরিয়া রাই বচ্চন(পার্বতী), মাধুরী দিক্ষিত(চন্দ্রমুখী) এবং জ্যাকি শ্রফ(চুনীবাবু)কে। গল্প মূলত দেবদাস এবং পার্বতীর ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক ভালবাসায় পরিণত হওয়া এবং তাকে ঘিরে পরিস্থিতির ওঠাপড়া নিয়ে। মূল উপন্যাসে চন্দ্রমুখী এবং পার্বতী কোনদিন মুখোমুখি না এলেও ছবিতে তাদের এক দুর্গাপূজার ঠাকুরদালানে পরস্পরের সঙ্গে নাচতে দেখা গিয়েছে।

রকি অর রানি কি প্রেম কাহানি
২০২৩ সালে মুক্তি পেয়েছিল আলিয়া ভাট-রণবীর সিং সহ এক ঝাক তারকা বহুল সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। যেখানে দুই বাঙালি ও পাঞ্জাবী পরিবারের আলাদা আলাদা সংস্কৃতি, চিন্তাধারা, মনমানসিকতার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সেই সিনেমাতেই দুর্গোৎসবে মেতে উঠতে দেখা যায় সেই বাঙালি পরিবারকে। – ডিএনএ ইন্ডিয়া

Tags: দুর্গোৎসবদেবদাসবলিউড সিনেমাভিকি ডোনারলিড বিনোদন
Previous Post

আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ ১৩ জন গ্রেপ্তার

Next Post

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

Next Post
রাশিয়া থেকে গমবাহী জাহাজ কুতুবদিয়ায় পৌঁছেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

আইইউটি অ্যালামনাই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT