চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গা উৎসবে নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 19, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার দুর্গা উৎসবের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সনাতন ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই, তারপরও সব ধরনের শঙ্কা মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী দুর্গা পূজার মূল কার্যক্রম শুরু হবে। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার এবং সব ধরনের শঙ্কা মাথায় রেখেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজামন্ডপ রয়েছে। এ মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। মহাষষ্ঠি থেকে বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই পুলিশ আনসারসহ যে স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সহযোগিতায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, ‘বিভিন্ন পূজা মন্ডপে ও আশপাশের এলাকায় সিভিল পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। আয়োজকদের সঙ্গে আমাদের একাধিক সভা হয়েছে। আমরা আশা করি, আগামী পাঁচ দিন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পরবো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পূজা উদযাপনে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই। তবে, সব ধরনের শঙ্কা মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে এবং আমরা সব ধরনের শঙ্কা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।’

পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটি জায়গায় আর্চওয়ে এবং বিশেষ টিম থাকবে। প্রত্যেকটি পূজা মন্ডপেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সব পূজা মন্ডপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেয়া হচ্ছে। আর প্রধান পুজা মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। তবে, কিছু মহল হীন স্বার্থ হাসিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্প্রীতি ক্ষুন্ন করার চেষ্টা করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব বা উস্কানি মোকাবেলায় সার্বক্ষণিক সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের পুলিশের পক্ষ থেকে এটি প্রতিরোধ করার ব্যবস্থা আছে। এ ধরনের কোনো কিছু পেলে এ বিষয়ে আমাদেরকে জানানোর জন্য পূজা কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছে। আমাদের মনিটরিং টিম ২৪ ঘণ্টা এটি প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে।’

বিসর্জনের ঘাটে পুলিশ ও নদীতে নৌ পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে উল্লেখ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা বিসর্জন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

পরিদর্শনকালে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মন্ডল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুন অর রশীদসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Tags: ডিএমপি কমিশনারদুর্গা পূজানিরাপত্তা হুমকিশঙ্কা নেই
Previous Post

ওয়াশিংটনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর

Next Post

সুষ্ঠু নির্বাচন করার শর্তে ভেনিজুয়েলার নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Next Post
জনসমাগমের মধ্যে ভেনিজুয়েলার পতাকা বহন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচন করার শর্তে ভেনিজুয়েলার নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ক্রিকেটাররা দুঃসংবাদ নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসংবাদ পেল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT