চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 19, জুলাই 2026
in জনপদ, বাগেরহাট
A A
শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান, দুর্বার উন্নয়ন সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটের চিতলমারী উপজেলার রায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘দুর্বার উন্নয়ন সংস্থা’।

কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে আকর্ষণীয় স্কুল ব্যাগ বিতরণ করেছে সংস্থাটি।

রোববার ১৯ জুলাই সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সামগ্রী বিতরণ করা হয়।

এসময় দুর্বার উন্নয়ন সংস্থার সদস্য অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ মণ্ডল।

এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারদা বিশ্বাস, তৃষিতা মণ্ডল এবং দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি মুক্তি সরকারসহ অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন। নতুন ব্যাগ পেয়ে শিশু শিক্ষার্থীদের হাসিমুখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার দুর্বার উন্নয়ন সংস্থার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার উন্নয়নে অবদান রাখায় আমি দুর্বার উন্নয়ন সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

সরকারের সহযোগিতা কামনা ও সংস্থার প্রত্যয়
স্কুল ব্যাগ বিতরণের এই মানবিক উদ্যোগের বিষয়ে জানতে চাইলে দুর্বার উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন দৃঢ়তার সাথে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ তৈরি করা এবং তারা যেন নিয়মিত স্কুলে আসে—সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সংস্থার পক্ষ থেকে এ ধরনের শিক্ষাবান্ধব ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকার ও বিত্তবানরা যদি আমাদের এই পথচলায় পাশে থাকে, তবে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের কল্যাণে ভালো ভালো কাজ করতে পারব।

Previous Post

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

Next Post

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

Next Post
বিশ্বকাপ ফুটবল জয়ী আর্জেন্টিনা দলের উদযাপন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে 'আলোচিত ও ক্ষমতাধর' মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT