চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়ে এগিয়ে প্রভাসের ‘সালার’, পিছিয়ে শাহরুখের ‘ডানকি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
প্রভাস ও শাহরুখ খান সিনেমার দৃশ্য, দুই তারকার ভিন্ন পরিবেশে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডানকি’ মুক্তির আর মাত্র অল্প কয়েকদিন বাকি। রাজকুমার হিরানির এই ছবি অগ্রিম টিকেট বিক্রি করে এখন পর্যন্ত আয় করেছে ১.২৪ কোটি রুপি।

জানা গেছে ‘ডানকি’র ২৮৩৬টি হিন্দি শো-এর ৩৩৭৭০টি টিকেট বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তবে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে একই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা প্রভাসের ‘সালার’।

‘সালার’-এর তেলেগু, মালয়ালাম, তামিল, কন্নড় এবং হিন্দিতে মোট ৮৬৭-এর শো-এর ৫১২৮০টি টিকেট বিক্রি হয়েছে এখন পর্যন্ত।

তবে ট্রেড অ্যানালিস্ট সুমিত কাদেল মনে করছেন আগামী তিন দিনে প্রেক্ষাপট বদলে যেতে পারে। তিনি টুইটারে লিখেছেন, ‘ডানকি এখন পর্যন্ত ন্যাশনাল চেইন মাল্টিপ্লেক্সে বিক্রি করেছে ১০ হাজারের বেশি। নন ন্যাশনাল চেইনেও ভালো সাড়া মিলেছে। যদি এই গতি চলতে থাকে তাহলে ডানকি ২০২৩-এর টপ সিনেমাগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আগামী তিন দিনে বোঝা যাবে কী হতে চলেছে।’

একই সময়ে দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এ ঘটনার সাক্ষী হয়েছে বলিউড। তবে এবার যেন বড় মহারণের সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় সিনেমা।

একের পর এক ফ্লপ সিনেমা দিয়ে টালমাটাল ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের রাজত্ব। অন্যদিকে দীর্ঘ সাড়ে চার বছর পর পর্দায় ফিরেই নিজের সিংহাসন দখলে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একদিকে শাহরুখ-হিরানি জুটির তুমুল প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’, অন্যদিকে প্রভাস-প্রশান্ত নীলের ‘সালার’। ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডানকি’ আর ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার’। কেউ কেউ মনে করছেন শাহরুখের এই দুর্দান্ত ফর্মে প্রভাস আরেকটি ধাক্কা খেতে যাচ্ছেন। অবশ্য কারও কারও মতে, প্রভাসের সালারের কাছে মুখ থুবড়ে পড়বে শাহরুখের ডানকি!

‘সালার’র মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

‘ডানকি’ সিনেমায় শাহরুখ চরিত্রের নাম হার্ডি। এই সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে, যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। ‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: ডানকিপ্রভাসরাজকুমার হিরানিশাহরুখসালার
Previous Post

চালকের মাতলামিতে খাবারের দোকানে ট্রাক, নিহত ৪

Next Post

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে ফিরলেন উইলিয়ামসন

Next Post
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, বাংলাদেশ বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে ফিরলেন উইলিয়ামসন

ক্রিকেট খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের আগে লড়াই করল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT