চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে প্রাথমিক দলে ছাঁটাই, জানালেন বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপের প্রাথমিক দল নিয়ে গত ২৭ আগস্ট থেকে কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ১৩ দিন অনুশীলনের পর ক্যাম্প থেকে ছয় খেলোয়াড় বাদ পড়েছেন। কোচ জানালেন, অনুশীলন ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা বেশি হয়ে যাওয়ায় আপাতত মূল স্কোয়াডের উপর দৃষ্টি রাখতে এমন সিদ্ধান্ত। 

খেলোয়াড়দের নিয়ে থমাস ডুলি জানালেন, ‘এখনই ইন্দোনেশিয়ার জন্য ২৩ জন খেলোয়াড় ঘোষণা করতে হচ্ছে না। ট্রেনিংয়ে প্রায় ৩০ জন খেলোয়াড় ছিল এবং আরও দুজন আসছে। বিষয়টি কিছুটা জনবহুল হয়ে উঠছে, ইন্দোনেশিয়ার আসরে আমাদের স্কোয়াডটির উপরই দৃষ্টি রাখতে চাই।’

‘কেন এখন? কারণ ইন্দোনেশিয়ার জন্য প্রস্তুতি নিতে হাতে কেবল দুই বা আড়াই সপ্তাহ বাকি আছে। ট্রায়ালের জন্য আপনার কাছে যত বেশি খেলোয়াড় থাকবে, কিংবা ক্যাম্পে যদি ৩৪ বা ৩২ জন থাকে, চূড়ান্ত ২৩ জনের উপর মনোযোগ রাখা সম্ভব হয় না। তাই ট্রেনিং সেশনে সবাইকে খেলার সুযোগ দিতে হয়। আমাদের মনোযোগ দিতে হবে সেরা খেলোয়াড়দের উপর, যাদের ইন্দোনেশিয়ার জন্য নির্বাচন করব।’

বংশোদ্ভূত খেলোয়াড়দের ট্রায়ালের সুযোগ করে দেয়া নিয়ে ডুলি বললেন, ‘কয়েকজন খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছি এবং সামর্থ্য দেখানোর সুযোগ দিয়েছি। কোন খেলোয়াড়দের বাদ দিতে হবে এবং পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে— এ বিষয়টি জানানো খুবই কঠিন। তবে তাদের সম্পর্কে আমাদের মতামত জানিয়েছি এবং পরেরবার যখন তারা আসবে বা তাদের কী নিয়ে কাজ করা উচিত এবং কেন তাদের ওই সময়ে নির্বাচন করা হবে, সে বিষয়ে তাদের কিছু পরামর্শও দিয়েছি।’

‘ট্রেনিংয়ে সবকিছুই পারফরম্যান্সের উপর নির্ভর করে। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে হবে, যেমন— সাদমান আজ ট্রেনিংয়ে ছিল? আমি তার কাছ থেকে কিছু দেখতে পেয়েছি নাকি পাইনি? তাই যদি আমাকে আপনার কথা ভাবতে হয়, আর যদি আপনাকে ট্রেনিংয়ে না দেখে থাকি, তার মানে এমনকিছু করেননি যা স্মরণীয় হয়ে থাকে।’

Tags: আসিয়ান কাপইন্দোনেশিয়াডুলিবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ভেনিসে কঠিন অভিজ্ঞতার পর বাঁধনের আবেগঘন বার্তা

Next Post

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

Next Post
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

ভারতকে হারিয়ে ফাইনালে যেতে দেড়শ চাই বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT