চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে নচিকেতা-আসিফ আলতাফের ‘লক্ষ্য একই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 14, জুন 2024
in বিনোদন
A A
নচিকেতা ও আসিফ আলতাফের সঙ্গে আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী আবারও গাইলেন ঢাকার শিল্পী আসিফ আলতাফের সঙ্গে। ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর দিয়েছেন আসিফ আলতাফ।

দুই বছর আগে ‘কাঁটাতার’ শিরোনামে একটি গান করেন দুই দেশের দুই শিল্পী। গানটি ঢাকা ও কলকাতাসহ বাংলা ভাষাভাষি দর্শকের মাঝে প্রশংসিত হয়। দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। এই ঈদে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ চ্যানেলে মুক্তি পাবে গানটি।

এতে জীবনমুখী শিল্পী নচিকেতা ও রাজপথের লড়াকু সৈনিক আসিফ আলতাফকে গানে গানে সংগ্রাম, ব্যর্থতা ও স্বপ্নের কথা বলতে শোনা যাবে। গানটি নিয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, এর আগে আমরা ‘কাঁটাতার’ শিরোনামে একটা গান করেছি। আমার ভীষণ পছন্দ হয়েছিল গানটা। দারুণ একটা বক্তব্য ছিল। যার ফলে খুব জনপ্রিয় হয়েছিল। সেই আশা নিয়ে আমরা আরেকটা গান বানিয়েছি।

তিনি বলেন, এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেকবেশি ভালো হয়েছে। আমাদের ভাবনা চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা ও সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবে ভাবে, কলকাতায় বসে আমিও প্রায় ওরকমই ভাবার চেষ্টা করি।

নচিকেতার সঙ্গে ডুয়েট প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, শ্রদ্ধেয় নচিকেতা চক্রবর্তী শুধু আমার না, সব বাঙালির পছন্দের শিল্পী। তিনি অসাধারণ সব গান গেয়ে আমাদের শৈশব রাঙিয়ে দিয়েছেন। তার সঙ্গে গান করার স্বপ্ন বহুদিন ধরেই দেখছিলাম। দুই বছর আগে আমরা ‘কাটাতার’ নামে একটা গান গাইলাম। গানটি গাওয়ার সময় তিনি আমার লেখা সুর ও গায়কির প্রশংসা করে বলেছিলেন, ‘আমরা আবার গান করব।’ সময় সুযোগ হয়ে উঠছিল না।

আসিফ আলতাফ বলেন, এরপর ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটা লিখে তাকে দেখালাম। গানের কথা খুবই পছন্দ করলেন। কলকাতায় গিয়ে একসঙ্গে রেকর্ড করলাম। গানটা গেয়ে নচিকেতা বলেছেন, ‘অনেকদিন পর একটা ভালো গান করলাম। মনে হচ্ছে যৌবনে ফিরে গেছি।’ নচিকেতার সঙ্গে যায় এমন একটা গান হয়েছে এবার। আমিও এমন গানই লিখতে চাই, গাইতে চাই। ফলে আমাদের দুজনের পছন্দ মিলে গিয়েই গানটা তৈরী হয়েছে। সঙ্গে সোয়েব আহমেদ দারুণ একটি ভিডিও বানিয়েছেন। আশাকরি বাংলা ভাষাভাষি দর্শকরা গানটা দেখে ও শুনে আনন্দ পাবেন।

Tags: আসিফগাননচিকেতামিউজিক ভিডিও
Previous Post

ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই: ওবায়দুল কাদের

Next Post

ঈদের খুশি বাড়িয়ে দিতে চান সাকিব

Next Post
সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে, ICC টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের খুশি বাড়িয়ে দিতে চান সাকিব

মল্লিক পরিবারের সদস্যরা একসঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মল্লিক পরিবারের যে বার্তায় আপ্লুত মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT